Nabadhara
ঢাকারবিবার , ১ মে ২০২২
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

ফকিরহাটে যাত্রীবাহী বাস-ট্রাক সংঘর্ষে শিশুসহ নিহত ৩

MEHADI HASAN
মে ১, ২০২২ ১:২৭ অপরাহ্ণ
Link Copied!

মোল্লাহাট (বাগেরহাট) প্রতিনিধিঃ

বাগেরহাটের ফকিরহাটে যাত্রীবাহী বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষে দুই চালকসহ তিন জন নিহত হয়েছে।

মঙ্গলবার (১ মে) সকাল ৮ টা ১৫ মিনিটে খুলনা-মাওয়া মহাসড়কের ফকিরহাট উপজেলার পালেরহাট এলাকায় এই দূর্ঘটনা ঘটে। এসময় অনেকে আহত হন। আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতাল-ক্লিনিকে ভর্তি করা হয়েছে। নিহতদের মধ্যে আয়ান শেখ নামের দশ মাস বয়সী এক শিশু রয়েছে বলে জানিয়েছেন হাইওয়ে পুলিশ।

নিহত ১০ মাসের শিশু আয়ান শেখ টাঙ্গাইল জেলার মাসুদ শেখের ছেলে। সে বাবা-মায়ের সাথে ছিল। তার বাবা মাও গুরুত্বর আহত হয়েছেন এই দূর্ঘটনায়। নিহত বাস চালক ফরিদপুর জেলার আলফাডাঙ্গা উপজেলার শুকুরহাটা গ্রামের মো. আবদুল্লাহ (৪১) এবং ট্রাক চালক বাগেরহাট জেলার খারদার গ্রামের রুস্তুম হাওলাদারের ছেলে জালাল হাওলাদার (৪০)।

স্থানীয়রা বলেন, যাত্রীবাহী বাসটি ঢাকার দিকে যাচ্ছিল। পালেরহাট নামক স্থানে পৌছালে বিপরীত দিক থেকে আসা ট্রাকটির সাথে সংঘর্ষ হয়। এতে বাস ও ট্রাকটি দুমড়ে মুচড়ে যায়। এতে বাসের অনেক যাত্রী আহত হয়েছেন।

ফকিরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগের চিকিৎসক সবুজ শেখ জানান, দূর্ঘটনায় আহত কয়েকজন আমাদের হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। এদের মধ্যে দুই জনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদেরকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

মোল্লাহাট হাইওয়ে পুলিশের ইনচার্জ শেখ আবুল হাসান নবধারা কে বলেন, আমরা আহত ও নিহতদের মরদেহ উদ্ধার করেছি। সড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে। নিহতদের নাম ঠিকানা জানার চেষ্টা চলছে। পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।