বাগেরহাটের মোল্লাহাটে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির আয়োজনে মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় উপজেলা পরিষদ মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার মোঃ ওয়াহিদ হোসেনের সভাপতিত্বে উক্ত সাধারণ সভায় উপস্থিত ছিলেন, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা আব্দুস সালাম, অধ্যক্ষ এল জাকির হোসেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ মফিজুর রহমান সজল, ইউপি চেয়ারম্যান শিকদার উজির আলী, শেখ রেজাউল কবির, শেখ রফিকুল ইসলাম, মোঃ মনিরুজ্জামান মিয়া, মিজানুর রহমান, মহিলা বিষয়ক কর্মকর্তা রুনীয়া আক্তার, প্রেসক্লাব মোল্লাহাটের সাধারণ সম্পাদক এম এম মফিজুর রহমান ও ফায়ার সার্ভিস স্টেশন কর্মকর্তা কামরুল ইসলাম প্রমুখ।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

