বাগেরহাটের চিতলমারীতে ইউএনওর হস্তক্ষেপে বাল্য বিবাহবন্ধ করা হয়েছে। এসময় কন্যার নানা বাড়ি বাল্য বিবাহ আয়োজন করায় ভ্রাম্যমান আদালতের মাধ্যমে কন্যার নানাকে ৩ হাজার টাকা জরিমানা করা হয়।
ইউএনও সাইয়েদা ফয়জুন্নেছা জানান, মঙ্গলবার দিবাগত রাত ১১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার শৈলাদাহ গ্রামে অভিযান চালিয়ে ঢাকা নিবাসি নুরমোহাম্মদের কন্যা নবম শ্রেনীর ছাত্রীর বিয়ে বন্ধ করেন। এসময় বাল্য বিবাহ আয়োজনের অপরাধে কন্যার নানা হায়দার আলী শিকদারকে ৩ হাজার টাকা জরিমানা করেন।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

