Nabadhara
ঢাকাসোমবার , ১৩ জুন ২০২২
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

নড়াগাতিতে মহানবী (সাঃ) কে নিয়ে কটূক্তির প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

মোঃ জিহাদুল ইসলাম, নড়াইল প্রতিনিধি
জুন ১৩, ২০২২ ১১:৩৬ অপরাহ্ণ
Link Copied!

নড়াইলের কালিয়া উপজেলার নড়াগাতীতে মহানবী হযরত মুহাম্মদ (স:) কে নিয়ে অশালীন ও অবমাননাকর মন্তব্যের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৩জুন) সকাল ১০ টায় নড়াগাতী থানার সর্বস্তরের ধর্মপ্রান মুসলিম জনতার উদ্যোগে এ বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।

থানার বিভিন্ন মাদ্রাসা থেকে শত শত ছাত্র ও শিক্ষকসহ সাধারন মুসলিম জনতা বিক্ষোভ মিছিল বের করে নড়াগাতি বাজার হয়ে কাচারি বাড়ি মাঠে এসে বিক্ষোভ সমাবেশের মধ্য দিয়ে এ কর্মসূচি সমাপ্ত ঘোষনা করা হয়। বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন ইমাম ও ওলামা কল্যান পরিষদের সহসভাপতি ক্বারী আবুল কালাম আজাদ,ইসলামি যুব আন্দোলনের সভাপতি হাফেজ মাওলানা নাজমুল হক,বাঐসোনা ইউনিয়নের ইমাম ও ওলামা কল্যান পরিষদের সাধারন সম্পাদক মোঃ কামরুল ইসলাম, মধুমতি আদর্শ বিদ্যলয়ের সহকারী শিক্ষক মোঃ হাবিবুর রহমান প্রমুখ।

এসময় বক্তারা ভারতের ক্ষমতাসীন দল বিজেপির মুখপাত্র নুপুর শর্মা ও নবীন কুমার জিন্দাল কর্তৃক নবী করিম (সাঃ) এবং মা আয়েশা (রাঃ) এর নামে অবমাননাকর মন্তব্যের প্রতিবাদ করে তাদের ভারতীয় আইনে বিচারের আওতায় এনে ফাঁসির আদেশ প্রদানের দাবি করেন। বিশ্বের মুসলিম অনেক দেশ ভারতের সকল প্রকার পণ্য বর্জন করেছে। ভারতের সকল পণ্য বর্জন করার আহব্বান জানান।আগামীতে হযরত মুহাম্মদ (স:) কে নিয়ে বাজে, অরুচিপূর্ণ ও কটূক্তি করলে তৌহীদি জনতা কঠোরতর আন্দোলন গড়ে তোলার হুশিয়ারি প্রধান করেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।