Nabadhara
ঢাকাবুধবার , ২৯ জুন ২০২২
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

কালিয়ায় কৃষকদের মাঝে বীজ ও সার বিতরণ

 মোঃ জিহাদুল ইসলাম,নড়াইল প্রতিনিধি
জুন ২৯, ২০২২ ৭:২১ অপরাহ্ণ
Link Copied!

নড়াইলের কালিয়ায় কৃষি সম্প্রসারন অধিদপ্তরের আয়োজনে আমন ধানের উফসী জাতের বীজ ব্যবহারের মাধ্যমে আবাদ ও উৎপাদন বৃদ্ধির শীর্ষক কৃষি প্রণোদনা কর্মসূচির ২০২১-২০২২ অর্থবছরের খরিপ ২ এর শুভ উদ্বোধনে উপজেলার ২হাজার ২শত প্রান্তিক কৃষকের মাঝে ধানের বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে। ২৯ জুন (বুধবার) সকাল সাড়ে ১০টায় উপজেলা হলরুমে আনুষ্ঠানিকভাবে এ কার্যক্রম শুরু হয়। এ সময় উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আগত প্রান্তিক চাষীরা উপস্থিত ছিলেন।

উপজেলা কৃষি কর্মকর্ত সুবীর কুমার বিশ্বাসের সঞ্চলনায় অনুষ্ঠিত বীজ ও সার বিতরণী উদ্ভোধনী অনুষ্ঠানে সভাপতি হিসাবে বক্তব্য রাখেন জেলা কৃষি সম্প্রসারন অধিদপ্তরের উপ-পরিচালক দীপক কুমার রায়। তিনি বলেন, এ সময় জেলা কৃষি কর্মকর্তা তার বক্তব্যে উচ্চ ধানের উচ্চ ফলন পেতে বীজের ব্যবহার বিধি ও সার প্রয়োগের বিষয়ে বিস্তারিত তথ্য সম্বলিত নির্দেনা প্রদান করেন।

বিশেষ অতিথি হিসাবে উপস্থিত বক্তব্য রাখেন, কালিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান কৃষ্ণপদ ঘোষ, ইউএনও কালিয়া মোঃ আরিফুল ইসলাম, কালিয়া পৌর মেয়র ওয়াহিদুজ্জামান হীরা, উপজেলা পরিষদের ভাইচ চেয়ারম্যান ইব্রাহীম শেখ, মহিলা ভাইচ চেয়ারম্যান সোহলেী পারভীন নিরী ও কালিয়া প্রেসক্লাবের সভাপতি মশিউল হক মিঠু প্রমুখ। প্রকাশ থাকে যে, প্রধান অতিথি হিসাবে জেলা প্রশাসক মোঃ হাবিবুর রহমান শারীরিক অসুস্থতার কারণে উপস্থিত হতে পারেননি। অনুষ্ঠানে তাঁর দ্রুত সুস্থতা কামনা করেন বক্তারা।

এ সময় প্রত্যেক কৃষককে পাঁচ কেজি উফসী ধানের বীজ, ৫ কেজি ডিএপি সার ও ৫ কেজি এম ও পি সার বিনামূল্যে বিতরণ করা হয়। উল্লেখ্য, নড়াইল জেলায় মোট ৭০০০ প্রান্তিক কৃষককে ২০২১- ২২ অর্থবছরের খরিপ ২ এর আওতায় এ কৃষি প্রণোদনা দেওয়া হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।