Nabadhara
ঢাকাবৃহস্পতিবার , ৭ জুলাই ২০২২
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

নাজিরপুরে বাসচাপায় প্রাণ গেলো স্বেচ্ছাসেবক লীগ নেতা আব্দুল্লাহর

নবধারা ডেস্ক
জুলাই ৭, ২০২২ ১:০৭ পূর্বাহ্ণ
Link Copied!

পিরোজপুরের নাজিরপুরে বাসচাপায় আব্দুল্লাহ আল মামুন (৩৩) নামের এক স্বেচ্ছাসেবক লীগ নেতার মৃত্যু হয়েছে। বুধবার (৬ জুলাই) দুপুরে পিরোজপুর-ঢাকা মহাসড়কের শৈলদাহ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত মামুন উপজেলার শাঁখারীকাঠী ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক ছিলেন বলে সংগঠনের উপজেলা সভাপতি তুহিন হালদার তিমির নিশ্চিত করেছেন।

নিহত আব্দুল্লাহ আল মামুনের  পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুর সোয়া ১টার দিকে মামুন তার নিজের মোটরসাইকেলে করে টুঙ্গিপাড়া থেকে নাজিরপুরের দিকে আসছিলেন। এ সময় পিরোজপুর থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাওয়া ‘ওয়েল কাম’ পরিবহনের একটি বাস ঢাকা-পিরোজপুর মহাসড়কের নাজিরপুর সংলগ্ন শৈলদাহ এলাকায় তাকে চাপা দেয়। এতে মামুন গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে নাজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক জিনাত তাসনীম জানান, মাথায় আঘাত লাগায় অতিরিক্ত রক্তক্ষরণ হয়েছে। এতে তার মৃত্যু হয়েছে।

নাজিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ হুমায়ুন কবির নবধারা কে বলেন, নিহত যুবকের পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।