Nabadhara
ঢাকাবুধবার , ১৩ জুলাই ২০২২
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

সালথায় বীর মুক্তিযোদ্ধার বাড়ীতে হামলার জেরে উপজেলা চেয়ারম্যান সহ ১০ জন কারাগারে

 নগরকান্দা (ফরিদপুর) প্রতিনিধি
জুলাই ১৩, ২০২২ ৪:৩৭ অপরাহ্ণ
Link Copied!

ফরিদপুরের সালথা উপজেলায় বীর মুক্তিযোদ্ধা এলেম শেখের বাড়িতে হামলা-ভাঙচুর ও লুটপাটের অভিযোগে মামলার ঘটনায় সালথা উপজেলা চেয়ারম্যান ওয়াদুদ মাতুব্বর সহ ১০ জনকে কারাগারে প্রেরণ করেছে আদালত।
অদ্য ১৩-০৭-২০২২ ইং তারিখ বুধবার দুপুরে আসামি পক্ষের আইনজীবী এ্যাডভোকোট ইব্রাহিম হোসেন এ তথ্য নিশ্চিত করেন।
আদালত সূত্রে জানা যায়, ফরিদপুরের অতিরিক্ত চিপ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কোর্টের ৬ নং আমলি আদালতে আসামিরা হাজির হয়ে জামিন আবেদন করলে উক্ত আদালতের বিচারক তরুণ বাছাড় তাদের জামিন নামঞ্জুর করে আসামিদেরকে কারাগারে প্রেরণের নির্দেশ দেন।
এর আগে গত রোববার (৯ জুলাই) দিবাগত রাতে সালথা উপজেলা চেয়ারম্যান ওয়াদুদ মাতুব্বরকে প্রধান আসামি করে ৩৬ জনের নাম উল্লেখ করে বাড়িতে হামলার ঘটনায় বীর মুক্তিযোদ্ধার স্ত্রী জয়গুন বেগম বাদী হয়ে সালথা থানায় একটি মামলা দায়ের করেন।
এদিকে এ ঘটনা‌র বিচার দাবি ক‌রে ও অপরাধীদের দ্রুত আইনের আওতায় আনতে সোমবার বাংলাদেশ মু‌ক্তি‌যোদ্ধা সন্তান কমান্ড সালথা উপ‌জেলা শাখার আয়োজনে মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনের সামনে একটি মানববন্ধন অনুষ্ঠিত হয়।
উল্লেখ্য, গত ৮ জুলাই সন্ধ্যায় উপ‌জেলার গ‌ট্টি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আবু জাফর মোল্ল্যার ওপর দুর্বৃত্তরা হামলা করে বলে অভিযোগ উঠে। এ সময় তিনি দৌড়ে বীর মুক্তিযোদ্ধা এলেম শেখের বাড়িতে আশ্রয় নিলে হামলাকারীরা বীর মুক্তিযোদ্ধা এলেম শেখের বসতবাড়ি ভাঙচুর ও লুটপাট চালায় ব‌লে অভিযোগ স্থানীয়‌দের।
এ ছাড়া এলেম শেখ ও তার স্ত্রী জয়গুন বেগমকে মারপিট ক‌রে এবং এতে তারা আহত হন ব‌লে অভিযোগ ওই মু‌ক্তি‌যোদ্ধা পরিবারের। পরবর্তীতে ঘটনার বিষয় উল্লেখ করে ৯ জুলাই জয়গুন বেগম সালথা উপজেলা চেয়ারম্যান ওয়াদুদ মাতুব্বরসহ মোট ৩৬ জনকে আসামি করে সালথা থানায় মামলা করেন। আহত জাফর মোল্যা বর্তমানে চিকিৎসা শেষে নিজ বাড়িতে অবস্থান করছেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।