Nabadhara
ঢাকারবিবার , ১৭ জুলাই ২০২২
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

টুঙ্গিপাড়ায় চোর সন্দেহে গণপিটুনিতে যুবক নিহত, স্বজনদের দাবি পরিক‌ল্পিতভা‌বে ডে‌কে নি‌য়ে হত্যা 

MEHADI HASAN
জুলাই ১৭, ২০২২ ১:১৮ অপরাহ্ণ
Link Copied!

 

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় মোবাইল চুরির অভিযোগে রাজু খান (২১) নামক এক যুবককে গণপিটুনি দিয়ে হত্যার অভিযোগ উ‌ঠে‌ছে। রোববার ভোর রাত ৩ টায় টুঙ্গিপাড়া উপজেলা সদরের পশু হাসপাতালের ভিতর এ ঘটনা ঘটে। সে টুঙ্গিপাড়া উপজেলার গহরডাঙ্গা গ্রামের সা‌দেক খা‌নের ছে‌লে।

 

নিহ‌তের চাচা আ‌ক্কেল আ‌লি খান দাবী ক‌রে‌ছেন, পরিক‌ল্পিতভা‌বে বা‌ড়ি থে‌কে ডে‌কে নি‌য়ে তা‌কে হত্যা করা হ‌য়ে‌ছে। প্রতিপক্ষের সা‌থে তা‌দের জ‌মি নি‌য়ে বি‌রোধ চ‌লে আস‌ছে দীর্ঘ‌দিন ধ‌রে।

 

রাতেই পুলিশ খবর পেয়ে লাশ উদ্ধার করে। গতরাতে পশু হাসপাতালের কাছে এক বাসায় চু‌রি করতে গেলে জনগণের হাতে ধরা প‌ড়ে। পরে সেখা‌নে তা‌কে গণপিটুনি দেয়া হ‌লে সে মারাত্মক আহত হয়। তা‌কে মারাত্মক আহত অবস্থায় টু‌ঙ্গিপাড়া স্বাস্থ্য কে‌ন্দ্রে নেয়া হ‌লে কর্তব্যরত চি‌কিতসক তা‌কে মৃত ঘোষনা ক‌রেন। প‌রে খবর পে‌য়ে পুলিশ ওই যুবকের লাশ উদ্ধার করে। এ ঘটনায় টুঙ্গিপাড়া থানা পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য দুইজনকে আটক করেছে।

 

কোটালীপাড়া থানায় নিহত রাজু খানের নামে ২০২১ সালে একটি চুরির অভিযোগ ছিল বলে জানান টুঙ্গিপাড়া থানার ডিউটি অফিসার সাব ইন্সপেক্টর আফজাল শাহীন। টুঙ্গিপাড়া থানা পুলিশ মরদেহ সুরতহাল সম্পন্ন করে ময়না তদন্তের জন্য গোপালগঞ্জ সদর হাসপাতাল ম‌র্গে প্রেরণ করেছে।

 

টুঙ্গিপাড়া থানার প‌রিদর্শক (তদন্ত) তন্ময় মন্ডল জানান, নিহতের বিরুদ্ধে আগে-পরে একাধিক মোবাইল চুরির অভিযোগ রয়েছে। তবে এ রিপোর্ট লেখা পর্যন্ত থানায় মামলা দায়ের হয়নি।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।