Nabadhara
ঢাকাশনিবার , ২৫ মার্চ ২০২৩
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

গণহত্যা বধ্যভুমি ও গণকবর নামক বইয়ের মোড়ক উন্মোচন

সোহেল রানা বাবু বাগেরহাট প্রতিনিধি
মার্চ ২৫, ২০২৩ ৪:০৫ অপরাহ্ণ
Link Copied!

বাগেরহাটে গণহত্যা, বধ্যভুমি ও গণকবর নামক বইয়ের মোড়ক উন্মোচন করা হয়েছে। ৭১ এর মুক্তিযুদ্ধে বাগেরহাটে গণহত্যা, বধ্যভুমি ও গণকবর এর পূর্ণাঙ্গ চিত্র তুলে ধরার চেষ্টা করা হয়েছে এ বইটিতে। শনিবার (২৫মার্চ) সকালে প্রেসক্লাবের মুজিববর্ষ সম্মেলন কক্ষে মোড়ক উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাগেরহাট জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা শেখ কামরুজ্জামান টুকু ।

বাগেরহাট জেলা পরিষদের অর্থায়ন ও সহযোগীতায় লেখক দিব্যেন্দু দ্বীপ একাত্তরের মুক্তিযুদ্ধের ‘বাগেরহাটের গণহত্যা, বধ্যভুমি ও গণকবর বইটি প্রকাশ করেছেন। জেলার নতুন প্রজন্ম মুক্তিযুদ্ধের প্রকৃত ইতিহাস জানতে পারবে এ বই থেকে, এমনটি আশা করেন মোড়ক উম্মোচন অনুষ্ঠানের আলোচকরা।

বইয়ের মোড়ক উম্মোচন অনুষ্ঠানে আলোচনায় অংশ নেন প্রেসক্লাবের সভাপতি নিহার রঞ্জন সাহা, সাধারন সম্পাদক আলহাজ্ব বাকী তালুকদার,সহ সাধারশ শেখ আজমল হোসেন।এসময়ে ৭১ এ গনহত্যায় শহীদ পরিবারের সন্তান ও প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকগণ উপস্হিত ছিলেন।।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।