Nabadhara
ঢাকারবিবার , ২৬ মার্চ ২০২৩
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

চিতলমারীতে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত

Link Copied!

বাগেরহাটের চিতলমারীতে উপজেলা প্রশাসনের উদ্যোগে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস বিভিন্ন কর্মসূচির মধ্যদিয়ে পালিত হয়েছে।
রবিবার সূর্য্যদয়ের সাথে সাথে ৩১ বার তপোদ্ধনির মধ্য দিয়ে দিনের কর্মসূচি শুরু হয়। সকালে চিতলমারী কেন্দ্রীয় শহীদ মিনারে দেশ মাতৃকার মুক্তির জন্য প্রাণ উৎসর্গকারী বীর মুক্তিযোদ্ধা ও বীরাঙ্গনাদের স্মৃতির প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানান, সংসদ সদস্য শেখ হেলাল উদ্দীনের পক্ষে উপজেলা আ’লীগ।

এর পর শ্রদ্ধা জানান চিতলমারী উপজেলা পরিষদের চেয়ারম্যান অশোক কুমার বড়াল,ইউএনও সাইয়েদা ফয়জুন্নেছা,সহকারী কমিশনার ( ভূমি) বেদবতী মিস্ত্রী, উপজেলা স্বাস্থ্য ও প:প: কর্মকর্তা ডা: মামুন হাসান, পুলিশের পরিদর্শক এ,এইস, এম, কামরুজ্জামান। উপজেলা আ’লীগ সভাপতি বাবুল হোসেন খান,সাধারন সম্পাদক পীযূষ কান্তি রায়, ইঞ্জিনিয়ার রফিকুল ইসলাম তাপস, ভাইস চেয়ারম্যান এস,এরম মাহাতবুজ্বজামানসহ সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনের নেতৃবৃন্দ।
সকাল সাড়ে ৮টায় একে ফয়জুল হক সরকারি প্রাথমিক বিদ্যালয়মাঠে আনুষ্ঠানিক জাতীয় পতাকা উত্তোলন,কুজকাওয়াজ,বীর মুক্তি যোদ্ধাদের সম্মাননা প্রদান, আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান, জাতির শান্তি এবং মুক্তিযুদ্ধে শহীদের আত্মার শান্তি কামনা করে মিলাদ মাহফিল,মসজিদে বিশেষ মোনাজাত, ও মন্দির, গীর্জায় বিশেষ প্রর্থনা করা হয়।
এছাড়া উপজেলা আওয়ামীলীগ ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস বিস্তারিত কর্মসূচির মধ্যদিয়ে পালন করেছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।