Nabadhara
ঢাকারবিবার , ২৬ মার্চ ২০২৩
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

মহান স্বাধীনতা দিবস উপলক্ষে সর্ব সাধারনের পরিদর্শনের জন্য ২ টি যুদ্ধ জাহাজ উন্মুক্ত 

Link Copied!

মহান স্বাধীনতা দিবস উপলক্ষ্যে বাংলাদেশ কোস্ট গার্ড পশ্চিম জোনের যুদ্ধ জাহাজ ‘বিসিজিএস কামরুজ্জামান (দিগরাজ, মংলা) ও ‘বিসিজিএস তানভীর (রুপসা, খুলনা) আজ সকাল ৯ টা হতে দুপুর ১ টা পর্যন্ত সর্বসাধারনের পরিদর্শনের জন্য উন্মুক্ত রাখে কোষ্টগার্ড পশ্চিম জোন।

সকাল থেকে জাহাজগুলো পরিদর্শন করতে খুলনা, মোংলা এবং আশেপাশের উল্লেখযোগ্য সংখ্যক শিক্ষার্থী শিশু, কিশোর এবং নারী ও পুরুষ উপস্হিতি লক্ষ্য করা যায়।দর্শনার্থীরা কোস্ট গার্ডের জাহাজ ঘুরে দেখা এবং জাহাজের বিভিন্ন বিষয় সম্পর্কে জানার সুযোগ পায়। এ সময়ে জাহাজ দুটি সম্পর্কে মানুষের কৌতুহল এবং বিভিন্ন প্রশ্নের জবাব দেন দ্বায়িত্বশীল কর্মকর্তাগণ। জাহাজসমূহের গভীর সমুদ্রে গমন ও উপকূলীয় অঞ্চলে টহল প্রদান, বাণিজ্যিক জাহাজের নিরাপত্তা প্রদান, উদ্ধার ও অনুসন্ধান কর্মকান্ড, অবৈধ অনুপ্রবেশ ও চোরাচালান রোধ, জলদস্যুতা দমন, মৎস্য ও প্রাকৃতিক সম্পদ রক্ষা এবং যুদ্ধ কৌশল সম্পর্কে জানতে পারে এবং বাংলাদেশ কোস্ট গার্ড সম্পর্কে ইতিবাচক মনোভাব প্রকাশ করে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।