Nabadhara
ঢাকারবিবার , ২৬ মার্চ ২০২৩
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

লোহাগড়ায় যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা দিবস পালিত

শরিফুল ইসলাম (স্টাফ রিপোর্টার) নড়াইল  
মার্চ ২৬, ২০২৩ ২:৪৬ অপরাহ্ণ
Link Copied!

নড়াইলের লোহাগড়ায় যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা দিবস পালিত হয়েছে। রবিবার (২৬ মাচর্) সকালে উপজেলা চত্বরে লোহাগড়া উপজেলা প্রসাশন,লোহাগড়া থানা পুলিশ, লোহাগড়া উপজেলা আওয়ামী লীগ ও সকল অংগ সংগঠন, ও সকল সরকারি, বেসরকারি প্রতিষ্ঠান বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পূষ্প মাল্য অর্পন করেন।

এ সময় উপস্থিত ছিলেন লোহাগড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান সিকদার আবদুল হান্নান রুনু, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আজগর আলী,লোহাগড়া উপজেলার সাবেক মুক্তিযোদ্ধা ডেপুটি কমান্ডার মোঃ আব্দুল হামিদ, লোহাগড়া থানার অফিসার ইনচার্জ মোঃ নাসির উদ্দিন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মুন্সি আলাউদ্দিন, পৌরসভার মেয়র মশিয়ুর রহমান প্রমুখ। পুষ্পমাল্য অর্পণ শেষে লোহাগড়া শেখ রাসেল মিনি স্টেডিয়ামে জাতীয় পতাকা উত্তোলন ও মনোজ্ঞ কুচকাওয়াজ ও সাংস্কৃতিক অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন সকল সরকারি কর্মকর্তা, কর্মচারী, বীর মুক্তিযোদ্ধা, রাজনৈতিক নেত্রীবৃন্ধ ও স্থানীয় সকল শ্রেণি পেশার মানুষ। এদিকে ইতনা মাধ্যমিক বালিকা বিদ্যালয়সহ বিভিন্ন স্কুল,কলেজ, মাদ্রাসায় নানা কর্মসুচির মধ্যদিয়ে দিবসটি পালিত হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।