Nabadhara
ঢাকারবিবার , ২৬ মার্চ ২০২৩
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

রামপালে সড়ক দুর্ঘটনায় উপমন্ত্রীর শারীরিক সুস্থতায় প্রার্থনা

Link Copied!

। বন,পরিবেশ ও জলবায়ু পরিবর্তন বিষয়ক উপমন্ত্রী হাবিবুন নাহার এমপি এর শারিরিক সুস্থতায় মন্দিরে প্রার্থনা করা হয়েছে।

রবিবার সন্ধ্যায় রামপাল উপজেলার হুড়কা ইউনিয়নের ঐতিহ্যবাহী ঝলমলিয়া শ্রী শ্রী দূর্গা মন্দির প্রাঙ্গনে এই প্রার্থনার আয়োজন করা হয়। মন্দির কমিটির সভাপতি ও সমাজসেবক পুষ্পজিৎ মন্ডলের সঞ্চালনায় মন্ত্রীর সুস্থতার প্রার্থনায় উপস্থিত ছিলেন হুড়কা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিচিত্র বীর্য পাড়ে, এ্যাডভোকেট দিব্যেন্দু বোস, ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক ও ওয়ার্ড সদস্য পবিত্র পাড়ে, অনিমেষ মন্ডল মঙ্গল, মহিলা ওয়ার্ড সদস্য গায়েত্রী বিশ্বাস, সমাজ সেবক পার্থ প্রতিম বিশ্বাস, সুশান্ত বিশ্বাস, গোসাই গঙ্গাধর মজুমদার, শিশির কুমার মন্ডল, প্রফুল্ল মালি, সাবেক ওয়ার্ড সদস্য প্রদিপ মন্ডল, কিশোর ঘরামী, সুজিত হালদার, পলাশ রায়, অজয় মণ্ডল, বিশ্বজিৎ মন্ডল প্রমূখ।

উল্লেখ্য গত ২১ মার্চ সংসদীয় আসন রামপাল, মোংলায় বিভিন্ন উন্নয়নমূলক কাজ শেষ করে গাজীপুর যাওয়ার পথে সড়ক দূর্ঘটনার কবলে পড়েন মন্ত্রী। তবে গুরুতর আহত থেকে রক্ষা পান তিনি। বর্তমান তিনি সুস্থ ও ভালো আছেন। দ্রুত মন্ত্রীর শারীরিক সুস্থতায় মন্দিরে এই প্রার্থনার আয়োজন করা হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।