Nabadhara
ঢাকাবুধবার , ২৯ মার্চ ২০২৩
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

নড়াইলে প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সাথে মতবিনিময়

শরিফুল ইসলাম (স্টাফ রিপোর্টার) নড়াইল  
মার্চ ২৯, ২০২৩ ৪:৫৬ অপরাহ্ণ
Link Copied!

নড়াইলের বিদায় জেলা প্রশাসকের সাথে নড়াইলের উন্নয়ন সম্ভাবনা নিয়ে জেলার প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৯ মার্চ) বেলা সাড়ে ১১টায় নড়াইল জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসনের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি ছিলেন, জেলা প্রশাসক মোহাম্মদ হাবিবুর রহমান। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ফকরুল হাসানের সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন, জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট সঞ্জয় ঘোষ, নড়াইল প্রেসক্লাবের সভাপতি এনামুল কবির টুকু, সাধারণ সম্পাদক শামীমুল ইসলাম টুলুসহ নড়াইল প্রেসক্লাবের সদস্যগনসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকগন।

এ সময় সাংবাদিকরা বিদায়ী জেলা প্রশাসকের সময় নড়াইলের বিভিন্ন উন্নয়ন কান্ডের কথা তুলে ধরেন এবং যে সব উন্নয়ন করার প্রয়োজন সে বিষয়ে জেলা প্রশাসনের দৃষ্টি গোচর করেন। পরে জেলা প্রশাসক মোহাম্মদ হাবিবুর রহমানকে নড়াইল প্রেসক্লাবের পক্ষ থেকে ফুল দিয়ে বিদায়ী সংবর্ধনা প্রদান করা হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।