
এছাড়া ‘অনাবাদি পতিত জমি ও বসতবাড়ির আঙিনায় পারিবারিক পুষ্টিবাগান স্থাপন প্রকল্প’র আওতায় উপজেলার ৭৩ টি পরিবারে বিভিন্ন কৃষি উপকরণ সামগ্রী বিতরণ করা হয়েছে। এর মধ্যে রয়েছে একটি করে লিচু, আম, পেয়ারা, লেবুর চারা, ২ টি পেঁপের চারা এবং ১০ প্রকার সবজির বীজ। এছাড়াও পানি দেয়ার ঝাজরি, নেট, বীজ সংরক্ষণ পাত্র, সাইনবোর্ড ও কেঁচো সার প্রদান করা হয়।
একই অনুষ্ঠানে ৫০% ভর্তুকি মূল্যে একটি কম্বাইন্ড রাইস হারভেস্টর প্রদান করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা খন্দকার রবিউল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাগেরহাট কৃষি অধিদপ্তরের অতিরিক্ত উপ-পরিচালক (উদ্যান), কৃষিবিদ আব্দুস সামাদ। অন্যান্যদের মধ্যে বিভিন্ন দপ্তরের কর্মকর্তা সহ সকল ইউনিয়নের চেয়ারম্যানবৃন্দ উপস্থিত ছিলেন। সার্বিক তত্ত্বাবধানে ছিলেন, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ অনিমেষ বালা।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।