Nabadhara
ঢাকাবৃহস্পতিবার , ৩০ মার্চ ২০২৩
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

কালিয়ায় সমাজ সেবা অফিসের ভুলে ভাতা থেকে বঞ্চিত বৃদ্ধা সাহেরা

মোঃ জিহাদুল ইসলাম, নড়াইল প্রতিনিধি
মার্চ ৩০, ২০২৩ ৭:৩১ অপরাহ্ণ
Link Copied!

নড়াইলের কালিয়ায় বিধবা ভাতাভোগী বৃদ্ধা সাহেরা খাতুনকে মৃত দেখিয়ে ভাতা থেকে বঞ্চিত করার অভিযোগ উঠেছে সমাজসেবা অফিসের বিরুদ্ধে। বিগত ১ বছর যাবত তিনি ভাতা পাননা বলে জানান।

এ ঘটনায় ভুক্তভোগী স্থানীয় মেম্বারদের সাথে যোগাযোগ করলে সমাজ সেবা অফিসে যেতে বলেন। কিন্তু অফিসের কম্পিউটারে তাকে মৃত দেখানো হলে বিষয়টি তিনি সাংবাদিকদের জানান এবং পুনরায় ভাতা চালুর দাবি জানিয়ে সহায়তা চান। সাহেরা খাতুন পহরডাঙ্গা ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের মৃত হামিদ শেখের স্ত্রী। জানা যায়, গত বছর ফেব্রুরায়ী মাসের ২৮ তারিখে ৬ নং ওয়ার্ড সরসপুর গ্রামে একই নামের ভাতাভোগী মৃত তালেব শেখের স্ত্রী সাহেরা খাতুনের মৃত্যু হলে ওই ইউনিয়নের চৌকিদার মাসুদ সমাজ সেবা অফিসের পহরডাঙ্গা, বাঐসোনা ও জয়নগর ইউনিয়নের দায়িত্বপ্রাপ্ত মাঠকর্মী তরিকুলকে বিষয়টি ফোনে জানালে তিনি সনদ ছাড়াই ভুক্তভোগী জীবিত সাহেরার নাম কেটে অন্য একজনকে অন্তর্ভুক্ত করেন।

এ বিষয়ে ২৭ মার্চ অনুসন্ধানে কালিয়া সমাজ সেবা অফিসে গিয়ে তরিকুল ইসলামের কাছে মত্যু সনদ দেখতে চাইলে তিনি ২ দিন সময় নিয়েও দেখাতে পারেন নি। পরবর্তীতে চৌকিদারের মাধ্যমে চলতি বছরের ২৭ মার্চে স্বাক্ষরিত একটি মৃত্যু সনদ ২৯ তারিখে দাখিল করেন এবং মৃত্যু সনদ ছাড়া শুধু চৌকিদারের ফোনেই এ কাজ করেছেন বলে নিজের ভুল স্বীকার করে চৌকিদারের ওপর দায় চাপানোর চেষ্টা করেন।

এদিকে ইউনিয়নের চৌকিদার মাসুম বলেন, মৃত্যু সনদ দেওয়ার আগে তরিকুলের সাথে তার কথা হয়নি। অনুমান ৩ মাস আগে তিনি তরিকুলের কাছে সরসপুরের সায়েরা খাতুনের মৃত্যু সনদ দিয়েছেন বললেও তার প্রমান দেখাতে পারেন নি। অতঃপর চৌকিদার নিজের ভুল স্বীকার করে ভুক্তভোগীর ৯ মাসের টাকা ফেরতের ব্যবস্থা করবেন বলে জানান। কিন্তু কেন দিবেন? এর কোন সদুত্তর দিতে পারেন নি তিনি। এ বিষয়ে পহরডাঙ্গা ইউনিয়নের চেয়ারম্যান মল্লিক মাহামুদুল ইসলাম বলেন, তিন মাস আগে সাহেরা খাতুনের মৃত্যু সনদ দিয়েছেন কিনা মনে নেই। তবে ২৭ তারিখে তিনি মৃত্যু সনদে স্বাক্ষর করেছেন। এছাড়া সমাজ সেবা অফিসের কোন লোক পরিষদে না আসায় এমন ভুল হতে পারে।

এ বিষয়ে উপজেলা সমাজ সেবা অফিসার রফিকুল ইসলাম অভিযুক্ত মাঠ কর্মীর বিরুদ্ধে বিধি মোতাবেক ব্যবস্থা নেওয়া হবে বলে জানান। বিষয়টি জেনে ছুটিতে থাকা অবস্থায় ভুক্তভোগীর ভাতা চালু করে দিয়েছেন তিনি এবং বকেয়া টাকাও ফেরত দেওয়ার ব্যবস্থা করছেন। ইউএনও কালিয়া, রুনু সাহাকে বিষয়টি জানালে সমাজ সেবা অফিসারের সাথে তিনি কথা বলবেন বলে জানান।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।