Nabadhara
ঢাকাশুক্রবার , ৩১ মার্চ ২০২৩
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

বাগেরহাটে পাসপোর্ট করতে আসা রোহিঙ্গা তরুনী আটক

সোহেল রানা বাবু বাগেরহাট প্রতিনিধি
মার্চ ৩১, ২০২৩ ১:০৫ পূর্বাহ্ণ
Link Copied!

বাগেরহাটে আঞ্চলিক পাসপোর্ট অফিস থেকে আমিনা আক্তার জিগার (১৫) নামের এক রোহিঙ্গা তরুণীকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার (৩০ মার্চ) দুপুরে ওই তরুণীকে আটক করে পুলিশে সোপর্দ করে পাসপোর্ট অফিসের সহকারি পরিচালক একে এম আবু সাইদ।

আটক আমিনা আক্তার জিগার কক্সবাজার জেলার টেকনাফ উপজেলার জাদিমুরা ক্যাম্পের খোকন রাহামাতুল্লাহর মেয়ে।
জানা যায়, তিনি বাগেরহাট জেলার মোড়েলগঞ্জ উপজেলার বলইবুনিয়া ইউনিয়নের কালিকাবাড়ি গ্রামের মো. খোকন ও সাদিয়া বেগমের মেয়ে আমিনা আক্তার পরিচয়ে জন্ম নিবন্ধন তৈরি করে পাসপোর্টের আবেদন করেছিলেন। তার কাছে বলইবুনিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রদত্ত জন্মনিবন্ধন সনদও আছে।
এই তরুণীর সাথে পাসপোর্ট অফিসে বলইবুনিয়া ইউনিয়ন পরিষদের ৩নং ওয়ার্ডের চৌকিদার মোঃ মিজান এসেছিলেন। এই চক্রের সাথে চৌকিদার মিজান, ইউডিসি উদ্যোক্তা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সচিব জড়িত রয়েছে বলে ধারণা করছে সংশ্লিষ্টরা।
চৌকিদার মোঃ মিজান বলেন, পাসপোর্ট অফিসে ওই তরুণীর সাথে আমি গিয়েছিলাম। তবে সে যে রোহিঙ্গা এ বিষয়টি আমি জানতাম না।

ইউনিয়ন পরিষদের সচিব মোঃ ইদ্রিস বলেন, উদ্যোক্তারা এই জন্মনিবন্ধন করেন। এ বিষয়ে আমি কিছু জানি না।
বাগেরহাট আঞ্চলিক পাসপোর্ট অফিসের সহকারি পরিচালক একে এম আবু সাইদ বলেন, সকালে পাসপোর্ট করতে আসেন ওই তরুণী। তার আচরণ সন্দেহজনক হওয়ায় বিষয়টি খতিয়ে দেখা হয়। এক পর্যায়ে বোঝা যায় ওই তরুণী বাংলাদেশি নাগরিক নন। পরবর্তীতে যাচাই-বাছাই করে তার পরিচয় নিশ্চিত হয়ে পুলিশে হস্তান্তর করা হয়েছে।

বাগেরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কেএম আজিজুল ইসলাম বলেন, পাসপোর্ট অফিস থেকে আটক করে এক তরুণীকে আমাদের কাছে হস্তান্তর করা হয়েছে। বিষয়টির আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

এর আগে ২০১৮ সালের ১৫ মার্চ চার জন, ২০২০ সালের ১২ মার্চ ১২ জন এবং ২০২২ সালের ২৬ সেপ্টেম্বর ১৫ জন রোহিঙ্গাকে বাগেরহাট থেকে আটক করা হয়েছিল। পরবর্তীতে এসব রোহিঙ্গাদের কক্সবাজারের ক্যাম্পে পাঠানো হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।