Nabadhara
ঢাকাশুক্রবার , ৩১ মার্চ ২০২৩
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

নড়াগাতীতে গভীর রাতে প্রবাসীর বাড়িতে দুর্ধর্ষ চুরি

মোঃ জিহাদুল ইসলাম, নড়াইল প্রতিনিধি 
মার্চ ৩১, ২০২৩ ৭:০৭ অপরাহ্ণ
Link Copied!

নড়াইলের নড়াগাতী থানার খাশিয়াল গ্রামে প্রবাসী তরিকুল ফকিরের বাড়ীতে দুর্ধর্ষ চুরি সংঘটিত হয়েছে। ৩০ মার্চ গভীর রাতে যে কোন সময় এ চুরি হতে পারে বলে ধারণা করা হচ্ছে। অজ্ঞাত চোরচক্র তালা ভেঙ্গে নগদ অর্থ, স্বর্ণালংকার, ল্যাবটপসহ নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে যায়। এ ঘটনায় প্রবাসীর স্ত্রী সুমি বেগম অজ্ঞাত চোরদের বিরুদ্ধে নড়াগাতী থানায় একটি অভিযোগ দায়ের করেছেন। তরিকুল ফকির ওই গ্রামের মৃত নবীর ফকিরের ছেলে।

অভিযোগ ও ভুক্তভোগী সূত্রে জানা যায়, গত ২৮ মার্চ সুমি বেগম ঘর তালা বদ্ধ করে বাবার বাড়ীতে বেড়াতে যান। ঘটনার দিন অজ্ঞাত চোরচক্র মধ্য রাতে দালান ঘরের লোহার গেইটের তালা ভেঙ্গে নগদ ৫০ হাজার টাকা, ৫ ভরি স্বর্ণালংকার, ১ টি ল্যাবটপ, টেলিভিশন, ৪ টি ফ্যান ও রাইচ কুকারসহ বিভিন্ন মালামাল চুরি করে প্রায় প্রায় ৫ লক্ষ টাকার ক্ষতি সাধন করে। এ ঘটনায় প্রশাসনকে মালামাল উদ্ধারসহ চোরচক্রকে আটক পূর্বক আইনের আওতায় আনার আহ্বান জানিয়েছেন ভুক্তভোগী সুমি বেগম।

নড়াগাতী থানার অফিসার ইনচার্জ (ওসি) সুকান্ত সাহা নবধারা কে প্রবাসীর বাড়ীতে চুরির ঘটনায় অভিযোগের বিষয়টি নিশ্চিত করেছেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।