Nabadhara
ঢাকাশনিবার , ১ এপ্রিল ২০২৩
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

মোংলায় বিপুল পরিমান বিদেশি সিগারেট সহ একজন আটক

সোহেল রানা বাবু, বাগেরহাট প্রতিনিধি
এপ্রিল ১, ২০২৩ ২:০৯ অপরাহ্ণ
Link Copied!

মোংলার কানাইনগর থেকে ২ কার্টুন বিদেশী সিগারেট সহ রকমত উল্লাহ হাওলাদার ওরফে সুজন (২৮) নামে এক চোরাকারবারিকে আটক করেছে মোংলা থানা পুলিশ।

শুক্রবার (৩১ মার্চ) গভীর রাতে মোংলার কানাইনগরের গুচ্ছগ্রাম পশুর নদীর বেড়ী বাঁধ এলাকা থেকে তাঁকে আটক করা হয়। আটককৃত রকমত উল্লাহ হাওলাদার ওরফে সুজন (২৮) কানাইনগর এলাকার কুদ্দুস হাওলাদারের ছেলে।

বিষয়টি নিশ্চিত করে মোংলা থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মনিরুল ইসলাম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে আমরা জানতে পারি মোংলার কানাইনগর গুচ্ছগ্রামের পশুর নদীর বেড়ী বাঁধের উপর নৌপথে বিদেশ থেকে কর ফাঁকি দিয়ে আনা কিছু বিদেশী সিগারেট চোরকারবারীরা চোরাচালানের মাধ্যমে বিক্রি করবে ।

এমন সংবাদের ভিত্তিতে এসআই (নিঃ) মামুন শেখ সঙ্গীয় এসআই(নিঃ), মোঃ মিরাজ হোসেন, এএসআই(নিঃ) মোঃ জসিম উদ্দিন ও ফোর্সসহ সেখানে গেলে পুলিশের উপস্থিতি টের পেয়ে ০৩(তিন) জন কৌশলে পালানোর চেষ্টাকালে ঘটনাস্থল থেকে রকমত উল্লাহ হাওলাদার ওরফে সুজনকে আটক করা হয়। এসময় তার কাছ থেকে ২টি বিদেশী সিগারেটের কার্টুন উদ্ধার করা হয়। পলাতকরা হলো কানাইনগর এলাকার মৃত সোবাহান হাওলাদারের ছেলে ইদ্রিস হাওলাদার(৫৪) ও মৃত ইব্রাহিম হাওলাদারের ছেলে আব্দুল হাই (৪৭)।

জব্দকৃত সিগারেটের মূল্য প্রায় ২ লাখ ৮৫ হাজার টাকা। আটককৃতদের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করে বাগেরহাট জেল হাজতে পাঠানো হবে বলেও জানান এ কর্মকর্তা।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।