সারা দেশের ন্যায় বাগেরহাটের চিতলমারীতেও আগামী ২০ মে অনুষ্ঠিত হবে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ নির্বাচন। নির্বাচনী তফসীল ঘোষনা হওয়ার পর মুক্তিযোদ্ধাদের মাঝে প্রাণ ল্য ফিরে এসেছে। তারা এখন বিভিন্ন পদের সাম্ভাব্য প্রর্থীরা প্রচারপ্রচারনা চালিয়ে যাচ্ছেন।
তারই ধারাবাহিকতায় উপজেরা মুক্তিযোদ্ধা কমান্ডর পদের সাম্ভাব্য প্রর্থী হিসেবে বীর মুক্তিযোদ্ধাদের দোয়া সমর্থন চেয়েছেন চিতলমারী সদর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মতিয়ার রহমান( টুকু)। ইতোমধ্যে তিনি উপজেলার সকল মুক্তিযোদ্ধাদের দোয়া ও সমর্থন পাওয়ার জন্য কাজ করেযাচ্ছেন। তিনি বেশ কয়েকবার চিতলমারী সদর ইউনিয়ন পরিষদের সদর ওয়ার্ডের নির্বাচিত সদস্য সহ বেশ কয়েকেটি গুরুত্বপূর্ণ কাজে সুনামের সাথে দায়িত্ব পালন করে আসছেন।
এব্যাপারে বীর মুক্তিযোদ্ধা মতিয়ার রহমান টুকু বলেন, বীর মুক্তিযোদ্ধাদের কল্যানে নিজের জীবন বাজী রেখে হলেও মুক্তিযোদ্ধা ও তাদের পরিবারের পাশে থেকে সততা ও নিষ্ঠার সাথে কাজ করে যাবো। আমি সকলকে সাথে নিয়ে জাতীর সূর্য সন্তান বীর মুক্তিযোদ্ধাদের পাশে থেকে কাজ করতে চাই।

