Nabadhara
ঢাকাশুক্রবার , ২৪ এপ্রিল ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

মহম্মদপুরে চিকিৎসকের অবহেলার অভিযোগে রোগীর মৃত্যু, হাসপাতালে উত্তেজনা

মহম্মদপুর (মাগুরা) প্রতিনিধি
এপ্রিল ২৪, ২০২৬ ৭:০৯ অপরাহ্ণ
Link Copied!

মহম্মদপুর (মাগুরা) প্রতিনিধি

মাগুরার মহম্মদপুরে চিকিৎসকের অবহেলার অভিযোগে শওকত শিকদার (৬০) নামের এক রোগীর মৃত্যুর ঘটনা ঘটেছে। এ ঘটনাকে কেন্দ্র করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে।

নিহত শওকত শিকদার উপজেলার গঙ্গানন্দপুর দক্ষিণপাড়া গ্রামের মৃত ওয়াজেদ শিকদারের ছেলে। বৃহস্পতিবার (২৩ এপ্রিল) রাত সাড়ে ৮টার দিকে মহম্মদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

পরিবার সূত্রে জানা যায়, বুধবার রাত ৮টার দিকে হঠাৎ শওকত শিকদারের পাতলা পায়খানা শুরু হলে প্রথমে তাকে স্থানীয় পল্লী চিকিৎসক তরিকুল ইসলামের কাছে নেওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে বৃহস্পতিবার বিকেল ৫টার দিকে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

মৃতের ছেলে জিয়াউর রহমান অভিযোগ করে বলেন, হাসপাতালে ভর্তির পর একটি ইনজেকশন দেওয়ার পর থেকেই তার বাবার অবস্থার দ্রুত অবনতি ঘটে। দায়িত্বরত চিকিৎসক ডা. নাগিব মাহফুজের কাছে বারবার অনুরোধ করলেও তিনি যথাযথভাবে সাড়া দেননি বলে তিনি দাবি করেন। তার অভিযোগ, সঠিক চিকিৎসা না পাওয়ার কারণেই তার বাবার মৃত্যু হয়েছে।

এ ঘটনায় হাসপাতাল এলাকায় স্বজনদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং তারা চিকিৎসকের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেন। পরে পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে আসে।

তবে অভিযুক্ত চিকিৎসক ডা. নাগিব মাহফুজ অভিযোগ অস্বীকার করে বলেন, “আমার বিরুদ্ধে আনা অভিযোগ সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন। রোগীকে যথাযথ চিকিৎসা দেওয়া হয়েছে।”

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আবু আহসান বলেন, ঘটনাটি জানার পর তিনি হাসপাতালে গিয়ে উভয় পক্ষের কথা শুনেছেন। লিখিত অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। মৃত শওকত শিকদার স্ত্রী, দুই ছেলে ও এক মেয়ে রেখে গেছেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।