গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন,নড়াইলের নবাগত জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আশফাকুল হক চৌধুরী।
শুক্রবার (৭এপ্রিল) দুপুরে তিনি সমাধিসৌধে শ্রদ্ধাঞ্জলি নিবেদন ও বিশেষ মোনাজাত করেন। পরে জাতির পিতাসহ ১৫ আগস্ট ও মহান মুক্তিযুদ্ধের সকল শহিদের আত্মার মাগফিরাত এবং মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশের শান্তি সমৃদ্ধি কামনা করে মোনাজত করেন।
এসময় আরও উপস্থিত ছিলেন গোপালগঞ্জের জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট কাজী মাহবুবুল আলম, নড়াইলের জেলা প্রশাসকের কার্যালয়ের নেজারত ডেপুটি কালেক্টর(এসডিসি) মোঃ আসিফ উদ্দিন।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

