কচুয়া উপজেলার রাড়িপাড়া ইউনিয়নের শ্রীরামপুর গ্রামের কৃষ্ণপদ দেবনাথের শালক জয়দেব দেনাথ (২৫)নামে এক যুবক গলায় রশি দিয়ে আত্মহত্যা করেছে।
পুলিশ জানায় যে, ঝালকাঠি এলাকার মৃত গোপাল দেনাথের পুত্র জয়দেব দেবনাথ লেখাপড়া শেষ করে কচুয়ার শ্রীরামপুর ্এলাকায় দুলাভাইয়ের ঘের দেখাশুনা করতো ও চাকুরি খুজঁত।গত ৭ এপ্রিল রাত সারে ৮টায় ঘেরে যাবার কথা বলে বাড়ি থেকে বের হয়ে আর বাড়ি আসেনি। অনেক খোঁজাখুজি করে তাকে ঐদিন রাতেতাকে কোথাও পাওয়া যায়না। পরেদিন ভোরে দুলাভাইয়ের ঘেরের নিম গাছের সংগে গলায় রশি ঝুলন্ত অবস্থায় তাকে পাওয়া যায়।
পুলিশ মৃত যুবকের মরদেহ উদ্ধার করে সুরাতহাল করে ময়না তদন্তের জন্য বাগেরহাট মর্ঘে পাঠিয়েছে।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

