চিতলমারীতে ৪জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছে। ৩জন চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে বাড়িতে ফিরে গেছেন। এখনও একজন হাসপাতালে ভর্তি রয়েছেন।
শনাক্ত ৪জন আড়ুয়া বর্ণি গ্রামের- ১জন, নালুয়া গ্রামের –একজন, শৈলাদাহ গ্রামের একজন ও আড়ুয়া ডিহি গ্রামের একজন।এর মধ্যে একজন টুঙ্গিপাড়া স্বাস্থ্য কমপ্লেক্স ও ৩ জন চিতলমারী স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছেন।
চিতলমারী উপজেলা স্বাস্থ্য ও পরিবাবার পরিকপ্লনা কর্মকর্তা ডাঃ মামুন হাসান বলেন, এ হাসপাতালে তিনজন ডেঙ্গু শনাক্ত রোগী চিকিৎসা নিচ্ছেন। আমাদের স্বাস্থ্য কেন্দ্রে ডেঙ্গু রোগীদের জন্য আলাদা ওয়ার্ড রয়েছে। শনাক্ত রোগীদের সেখানে প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হচ্ছে।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

