Nabadhara
ঢাকাবুধবার , ১৯ জুলাই ২০২৩
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

বাগেরহাটে শান্তি ও উন্নয়ন শোভাযাত্রা অনুষ্ঠিত

সোহেল রানা বাবু ,বাগেরহাট প্রতিনিধি
জুলাই ১৯, ২০২৩ ৮:২২ অপরাহ্ণ
Link Copied!

বাগেরহাটে শান্তি ও উন্নয়ন শোভাযাত্রা করেছে বাগেরহাট জেলা আওয়ামীলীগ ও সহযোগী সংগঠন। ১৯ জুলাই বুধবার বিকেলে বাগেরহাট জেলা আওয়ামীলীগ অফিস চত্বরে এক সমাবেশ শেষে শোভা যাত্রাটি শুরু হয়ে শহরের বেশ কয়েকটি সড়ক প্রদক্ষিন শেষে সমাবেশ স্হলে এসে শেষ হয়। সমাবেশে এসময়ে বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগ সভাপতি বীর মুক্তিযোদ্ধা শেখ কামরুজ্জামান টুকু,সাধারন সম্পাদক বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট ভূঁইয়া হেমায়েতউদ্দিন,পৌর আওয়ামীলীগ সভাপতি শেখ বশিরুল ইসলাম,সহ অন্যান্য নেতৃবৃন্দ। এসময়ে শোভাযাত্রায় জেলার বিভিন্ন প্রান্ত থেকে দলীয় নেতা কর্মীরা অংশ নেয়। তারা শেখ হাসিনার সরকার বারেবার দরকার,উন্নয়নের সরকার বারেবার দরকার,সহ বিভিন্ন ধরনের শ্লোগানে শ্লোগানে শোভাযাত্রাকে মুখরিত করে তোলে। শোভাযাত্রায় জেলা আওয়ামীলীগ সাধারন সম্পাদক ভূঁইয়া হেমায়েতউদ্দিন,সহ-সভাপতি অ্যাডভোকেট ফরিদউদ্দিন,পৌর আওয়ামীলীগের সভাপতি শেখ বশিরুল ইসলাম,সাধারন সম্পাদক ইবনে মিজান হিরু,জেলা যুবলীগের সভাপতি সরদার নাসিরউদ্দিন,সাধারন সম্পাদক মীর জায়েসী আশরাফী জেমস, জেলা শ্রমিকলীগ সভাপতি রেজাউর রহমান মন্টু,সাধারন সম্পাদক খান আবু বক্কর,জেলা ছাত্রলীগ সভাপতি মনিরুজ্জামান মনির,সাধারন সম্পাদক নাহিয়ান আল সুলতান ওশান,জেলা তাঁতীলীগ এর সভাপতি তালুকদার আঃ বাকী ও সদস্য সচিব অ্যাডভোকেট ফকির ইফতেখারুল ইসলাম রানা,জেলা স্বেচ্ছাসেবকলীগ আহবায়ক মোস্তাফিজুর রহমান সোহেল,যুগ্ন আহবায়ক সরদার আঃ কাদের,বিশ্বজিত সরকার সহ অন্যান্য সহযোগী সংগঠনের জেলার সভাপতি সম্পাদক এর নেতৃত্বে কয়েকহাজার নেতাকর্মী ও সমর্থকেরা এই শোভাযাত্রায় অংশ নেয়।।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।