Nabadhara
ঢাকাবৃহস্পতিবার , ২৪ আগস্ট ২০২৩
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

নড়াইলে ডেঙ্গু আক্রান্ত হয়ে স্কুল শিক্ষকের মৃত্যু

শরিফুল ইসলাম, স্টাফ রিপোর্টার, নড়াইল
আগস্ট ২৪, ২০২৩ ৩:৩৭ অপরাহ্ণ
Link Copied!

নড়াইলে ডেঙ্গু আক্রান্ত হয়ে আকরামুল আলম (৬৫) নামের এক স্কুল শিক্ষকের মৃত্যু হয়েছে। বুধবার(২৩আগষ্ট)রাতে যশোরের ইবনে সিনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়। তিনি নড়াইল সদরের তুজোরডাঙ্গা গ্রামের শুকুর মোল্যার ছেলে,রতডাঙ্গা মাধ্যমিক বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক। তিনি নড়াইল পৌর এলাকার ভওয়াখালীতে বসবাস করতেন।

পারিবারিক ভাবে জানা গেছে,গত ১১ আগষ্ট জ¦র নিয়ে নড়াইল সদর হাসপাতালে আসলে ডেঙ্গু ধরা পরে। এরপর অবস্থা দ্রুত অবনতি হলে তাকে উন্নত চিকিৎসার জন্য যশোরে প্রেরন করা হয়,সেখানে নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে অবস্থা আরো খারাপ হলে আইসি ইউ তে রাখা হয়।

রতডাঙ্গা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাখাওয়াত হোসেন জানান, প্রায় ১০ দিন আগে তার ডেঙ্গু ধরা পরে,অবস্থা খারাপ হলে যশোরে কয়েকদিন আই সি ইউ তে থাকার পর মারা যান।

নড়াইলের সিভিল সার্জন ডা.সাজেদা বেগম পলিন বলেন,কিছুক্ষণ আগে আমি বিষয়টা জানতে পেরেছি। ডেঙ্গু আক্রান্ত হয়ে এই প্রথম নড়াইলে একজন মারা গেলো।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।