Nabadhara
ঢাকাশনিবার , ২৬ আগস্ট ২০২৩
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

নড়াইলের পুলিশ সুপারের উদ্যোগে বৃক্ষরোপন

শরিফুল ইসলাম, স্টাফ রিপোর্টার, নড়াইল
আগস্ট ২৬, ২০২৩ ৭:৩৮ অপরাহ্ণ
Link Copied!

নড়াইল পুলিশ সুপার মোসাঃ সাদিরা খাতুন বলেন,জলবায়ু পরিবর্তনের কারণে সৃষ্ট প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলা, কর্মসংস্থান সৃষ্টি ও আর্থসামাজিক উন্নয়নে বৃক্ষরোপনের ওপর গুরুত্বারোপ করেছেন মাননীয় প্রধানমন্ত্রী। এরই ধারাবাহিকতায়”ফুলে-ফলে ভরে থাকুক নড়াইল জেলা পুলিশ লাইনস্” প্রতিপাদ্যে সামনে রেখে নড়াইল পুলিশ লাইনসকে আরো মনোরম করার লক্ষ্যে ফলদ, বনজ, ওষধি ও ফুল গাছ রোপনের বিশেষ উদ্যোগ নিয়েছেন পুলিশ সুপার।

শনিবার (২৬ আগস্ট) দুপুরে পুলিশ লাইনসে বিভিন্ন ফলদ গাছ লাগিয়ে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন,তারেক আল মেহেদী, অতিরিক্ত পুলিশ সুপার(ক্রাইম এন্ড অপস্),মোঃ দোলন মিয়া, অতিরিক্ত পুলিশ সুপার(সদর সার্কেল) প্রমুখ। পরে পুলিশ সুপার বলেন, পুলিশ লাইনের জায়গায় দেশের সব ধরনের ফল রয়েছে। আম, কাঁঠাল, জাম, লিচু, জামরুল, কদবেল, বেল আমড়া, আতা, আমলকি, তাল, নারকেল, লেবু সবই আছে।

এর পরেও যতটুকু জায়গা বাকি আছে সে জায়গায় ফলে-ফুলে ভরে তুলবো। এর ধারাবাহিকতায় ৫০ টি আম, ৩০ টি লিচু , ৫০ টি ড্রাগন, কিছু চেরির চারা আজ রোপন করা হয়েছে। এর বাইরেও প্রতিটি থানা, পুলিশ ফাঁড়ি, তদন্ত কেন্দ্র ও ট্রাফিক অফিস এলাকার অনাবাদি জমিতে পর্যায়ক্রমে বৃক্ষরোপন করা হবে। তিনি আরো বলেন, গাছ মানুষের পরম বন্ধু গাছ নানাভাবে আমাদের উপকার করে। গাছ আছে বলেই পৃথিবী আজও বসবাসের যোগ্য।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।