Nabadhara
ঢাকাশনিবার , ২৬ আগস্ট ২০২৩
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

লোহাগড়ায় নিহত সংখ্যালঘু সুফল বিশ্বাসের পরিবারের পাশে দাঁড়ালেন এ এম আবদুল্লাহ

শরিফুল ইসলাম, স্টাফ রিপোর্টার, নড়াইল
আগস্ট ২৬, ২০২৩ ৭:৪২ অপরাহ্ণ
Link Copied!

নড়াইলের লোহাগড়া উপজেলার লাহুড়িয়া ইউনিয়নের কল্যাণপুর গ্রামে সন্ত্রাসী হামলায় নিহত সংখ্যালঘু কৃষক সুফল বিশ্বাসের পরিবারের পাশে দাঁড়ালেন নড়াইল জেলা আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক সম্পাদক ও দ্বাদশ জাতীয় সংসদ নিবাচনে নড়াইল-২ আসনের আওয়ামীলীগের নৌকা প্রতিকের মনোনয়ন প্রত্যাশী বুয়েট প্রকৌশল লে. কমান্ডার (অব.) এ এম আবদুল্লাহ।

শনিবার (২৬ আগস্ট) বিকালে প্রকৌশলী এ এম আবদুল্লাহর নেতৃত্বে দলীয় নেতা কর্মীরা নিহত কৃষক সুফল বিশ্বাসের বাড়িতে যান। এ সময় তিনি নিহতের মা দেনতারা বিশ্বাস, সুফলের স্ত্রী সোনা রানী বিশ্বাস, ছেলে সুদেব বিশ্বাসসহ পরিবারের সদস্যদের মতবিনিময় করেন। নিহত সুফলের স্ত্রী সোনা রানী বিশ্বাস উপস্থিত সকলের কাছে বলেন, মূল হত্যাকারীরা এখনো গ্রেফতার হয়নি। আসামিদের দ্রুত আটক করে আইনের আওতায় এনে কঠোর শাস্তির দাবি জানান ।

এ সময় প্রকৌশলী লে. কমান্ডার (অব.) এ এম আবদুল্লাহ সান্তনা দিয়ে বলেন, যে কোনো হত্যাকান্ড দুঃখজনক। সুফলের হত্যাকারীদের আইনের আওতায় এনে তাদের দৃষ্টান্তমূলক শান্তির দাবি জানান। যে কোনো পরিস্থিতিতে নিহতের পরিবারের পাশে থাকার অঙ্গিকার করেন তিনি। এ সময় নিহতের ছেলে সুদেব বিশ্বাসের হাতে আর্থিক সহায়তা তুলে দেন তিনি। এ সময় উপস্থিত ছিলেন দিঘলিয়া নবগঙ্গা ডিগ্রি কলেজের অধ্যক্ষ মোল্যা মোশাররফ হোসেন, লোহাগড়া পূজা উদযাপন পরিষদের সহসভাপতি গৌতম দেওয়ান, লোহাগড়া উপজেলা শ্রমিক লীগের সভাপতি মোজাম খান প্রমুখ । উল্লেখ্য গত ১৭ আগস্ট বিকেলে সুফল বিশ্বাস পাট জাগ দেয়ার কাজ করছিলেন।

এ সময় একই গ্রামের রোস্তম শেখ, তার দুই ছেলে তমাল ও রুবেল হাতুড়ি এবং লোহার রড দিয়ে সুফল বিশ্বাস কে পিটিয়ে গুরুতর আহত করে। তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে রাতে সে মারা যায়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।