Nabadhara
ঢাকাশনিবার , ২৬ আগস্ট ২০২৩
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

সাংবাদিক মাসুদের ছোট ভাইয়ের মৃত্যু, উপজেলা প্রশাসন ও প্রেসক্লাব মোল্লাহাটের শোক

মোল্লাহাট (বাগেরহাট) প্রতিনিধি
আগস্ট ২৬, ২০২৩ ৭:৪৬ অপরাহ্ণ
Link Copied!

প্রেসক্লাব মোল্লাহাটের জৈষ্ঠ্য সহ-সভাপতি শরীফ মাসুদুল করিমের ছোট ভাই ছোটন ওরফে মাসুমুল শরীফ (৩৭) ইন্তেকাল করেছেন, ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। প্রায় একবছর ধরে দুরারোগ্য ব্যাধিতে ভুগে শনিবার সকাল সাড়ে ৬টায় ঢাকায় একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এদিন দুপুরে ছোটনের মৃতদেহ মোল্লাহাট উপজেলার গাড়ফা পশ্চিম পাড়ায় তার নিজ বাড়িতে আনা হয়। এরপর বাদ আসর মোল্লাহাট উপজেলার উদয়পুর ঈদগাহ ময়দানে জানাজা নামাজ শেষে সংলগ্ন উদয়পুর কবরস্থানে তাকে দাফন করা হয়।

ছোটন ওরফে মাসুমুল শরীফের স্ত্রী ও একবছরের একটি কন্যা সন্তান রয়েছে। তিনি সরকারি চাকরি (উপজেলা ভূমি অফিসের কর্মচারী) ছিলেন।

উপজেলা ভূমি অফিসের কর্মচারী ছোটন ওরফে মাসুমুল শরীফের অকাল মৃত্যুতে শোক সন্তপ্ত পরিবারের প্রতি উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সমবেদনা জ্ঞাপন ও গভীর শোক প্রকাশ করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শোভন সরকার ও সহকারী কমিশনার (ভূমি) তাহমিনা সুলতানা নীলা।

সাংবাদিক শরীফ মাসুদুল করিমের ছোট ভাই ছোটন ওরফে মাসুমুল শরীফের অকাল মৃত্যুতে প্রেসক্লাব মোল্লাহাটের পক্ষ থেকে গভীর শোক প্রকাশ ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করে বিবৃতি প্রদান করা হয়েছে। বিবৃতি দাতারা হলেন, প্রেসক্লাব মোল্লাহাটের সভাপতি অধ্যক্ষ শিকদার মোঃ জিননুরাইন, সাধারণ সম্পাদক এম এম মফিজুর রহমান, সহ-সভাপতি এসএম জামিরুল হক মিন্টু, সহ-সভাপতি শেখ সোহেল রানা, সহ-সভাপতি মোঃ মনিরুজ্জামান মোল্লা, যুগ্মসাধারণ সম্পাদক শেখ শাহিনুর ইসলাম শাহীন, সাংগঠনিক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মোঃ জিন্নাত আলী শিকদার, প্রচার সম্পাদক এস এম মিজানুর রহমান, কোষাধ্যক্ষ ইমলাক শেখ, দপ্তর ও পাঠাগার সম্পাদক মনিরুজ্জামান শিকদার, নিবার্হী সদস্য মোর্শেদা আকতার, নিবার্হী সদস্য মিয়া পারভেজ আলম, নিবার্হী সদস্য এস এম রাজীব সিদ্দিকী, নিবার্হী সদস্য এস এম জহিরুল ইসলাম জাহিদ, নিবার্হী সদস্য মোঃ গোলাম রসুল, সাংবাদিক মোস্তফা মীর, মোঃ বাশার মোল্লা, আরিফুল ইসলাম, আবদুল্লাহ ফারুক, শফিউল আজম নিশান প্রমূখ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।