Nabadhara
ঢাকাসোমবার , ২৮ আগস্ট ২০২৩
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

নড়াইলে প্রধান শিক্ষকের অপসারণের দাবীতে শিক্ষার্থী ও এলাকাবাসীর মানবন্ধন

মোঃ জিহাদুল ইসলাম, নড়াইল প্রতিনিধি
আগস্ট ২৮, ২০২৩ ১০:২৭ অপরাহ্ণ
Link Copied!

নড়াইল সদর উপজেলার দক্ষিণ বাগডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শেফালী খানমের বিরুদ্ধে স্বেচ্ছাচারিতা, বিভিন্ন দুর্নীতি ও অনিয়মের অভিযোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বিদ্যালয় পরিচালনা কমিটি, শিক্ষার্থী, অভিভাবক ও এলাকাবাসীর আয়োজনে সোমবার (২৮ আগস্ট) দুপুরে বিদ্যালয়ের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

এ সময় বক্তব্য দেন-স্কুল পরিচালনা কমিটির ভারপ্রাপ্ত সভাপতি খালিদ হাসান, অভিভাবক সদস্য তৌহিদ মিনা, নূর নাহারসহ অনেকে। বক্তারা বলেন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক শেফালী খানমের কারণে বিদ্যালয়ের শিক্ষার মান ও পরিবেশ ধংসের দ্বারপ্রান্তে। সরকারি প্রাথমিক বিদ্যালয় হওয়া সত্ত্বেও ছাত্রছাত্রী ভর্তি এবং ছাড়পত্রে ১০০ থেকে ৫০০ টাকা নেন তিনি। বিদ্যালয়ের বিভিন্ন পরীক্ষার সময় গাইড বই দেখে ছাত্রছাত্রীদের লিখতে দেয়া হয়। কোমলমতি শিক্ষার্থীদের দিয়ে টয়লেট পরিস্কারসহ ভবনের ভেতর এবং আঙিনা পরিস্কার-পরিচ্ছন্ন করানো হয়। শিক্ষকদের সঙ্গেও চরম দুর্ব্যবহার করেন প্রধান শিক্ষক শেফালী খানম। এছাড়া প্রতিবছর সব শ্রেণির পুরানো বই বিক্রি করে দেন। কোনো সময় শিক্ষার্থীদের একটি বা দু’টি বই হারিয়ে গেলে তাকে আর কোনো বই দেয়া হয় না।

এসব অভিযোগের ব্যাপারে সাংবাদিকরা প্রধান শিক্ষক শেফালী বেগমের কক্ষে গেলে তিনি কথা বলেননি। এ সময় দ্রুতগতিতে নিচতলার অফিস কক্ষ থেকে দ্বিতীয়তলায় শ্রেণিকক্ষে ঢুকে পড়েন তিনি।

এ ব্যাপারে জেলা প্রাথমিক শিক্ষা অফিসার জাহাঙ্গীর আলম বলেন, প্রধান শিক্ষক শেফালী বেগমের বিরুদ্ধে অভিযোগের বিষয়টি তদন্ত চলছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।