Nabadhara
ঢাকামঙ্গলবার , ২৯ আগস্ট ২০২৩
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

কালিয়ায় বসতবাড়ী ভাংচুরের ঘটনায় ১৫ আসামীর বিরুদ্ধে মামলা দায়ের

মোঃ জিহাদুল ইসলাম, নড়াইল প্রতিনিধি
আগস্ট ২৯, ২০২৩ ৪:২৯ অপরাহ্ণ
Link Copied!

নড়াইলের কালিয়া উপজেলার পিরোলী গ্রামে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বসতবাড়ী ভাংচুর ও লুটপাটের ঘটনায় ১৫ জনসহ অজ্ঞাত ৪/৫ জনকে আসামী করে মামলা দায়ের হয়েছে। জানা যায়, ২২ আগষ্ট (মঙ্গলবার) দিনগত মধ্য রাতে ওই গ্রামের কুটি মিয়া শেখের ছেলে মোঃ ওবায়দুল শেখের নির্দেশে আসামীরা একই গ্রামের লাভলু ভূঁইয়ার বাড়ীতে দেশীয় অস্ত্রসহ অনধিকার প্রবেশ করে নিত্য প্রয়োজনীয় সাংসারিক সরঞ্জামাদি ভাংচুর ও লুটপাট করে। এ ঘটনার বিচার চেয়ে লাভলু ভূঁইয়ার স্ত্রী মোসাঃ রিনি বেগম ২৫ আগষ্ট বাদী হয়ে কালিয়া থানায় এ মামলা দায়ের করেন। মামলা নং- ০৯।

এজাহার সূত্রে জানা যায়, ওই রাতে এক নম্বর আসামী ওবাদুল শেখের নির্দেশে বদরুল শেখের ছেলে সুজন শেখ(৩৫) সুমন শেখ(২৯) ইদ্রিস শেখের ছেলে বাবু শেখ(২৫), ওবায়দুল শেখের ছেলে মিরাজ শেখ(৩৩), রাজা শেখের ছেলে নয়ন শেখ(২৫) হাবলুস শেখ(৩৫), হেদায়েত শেখের ছেলে রওশান শেখ(২৫), মৃত চান্দা শেখের ছেলে মোদাচ্ছের শেখ(৪৫) মোয়াজ্জেম শেখ(৪০), মৃত জাহাঙ্গীর শেখের ছেলে রিকাত আলী(২৬), আজিবার সরদাপরের ছেলে জনি সরদার(৩৭), মৃত হাই শেখের ছেলে মিজানুর শেখ(৩৫), বাকি সরদাপরের ছেলে মিশর সরদার(৩৫)সহ অজ্ঞাত ৪/৫ জনের একটি সন্ত্রাসী দল দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে স্থাণীয় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ভুক্তভোগী লাভলু ভূঁইয়ার বাড়ীতে প্রবেশ করে। অতঃপর পুরুষ শূণ্য বাড়ীতে তারা ভাংচুর ও লুটপাট করে লক্ষাধিক টাকার ক্ষতি সাধন করে মহিলাদের ভয়ভীতি দেখিয়ে চলে যায়।

এ বিষয়ে কালিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ তাসমীম আলম বলেন, ভাংচুেেরর ঘটনায় মামলা হয়েছে। আসমীদের গ্রেফতারের প্রচেষ্টা অব্যাহত রয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।