Nabadhara
ঢাকাবৃহস্পতিবার , ৩১ আগস্ট ২০২৩
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

নড়াগাতীতে ৬ ইউনিয়ন আওয়ামীলীগের আয়োজনে আলোচনা সভা ও দোয়া মাহফিল

মোঃ জিহাদুল ইসলাম, নড়াইল প্রতিনিধি
আগস্ট ৩১, ২০২৩ ১:৫৬ অপরাহ্ণ
Link Copied!

নড়াগাতীতে ৬ ইউনিয়ন আওয়ামীলীগ ও সহযোগী অংগ সংগঠনের আয়োজনে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।  ৩০ আগষ্ট (বুধবার) বিকেলে থানার কাচারী বাড়ী মাঠে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এ সময় সকল ইউনিয়ন থেকে নেতাকর্মীরা মিছিল সহকারে এসে কাচারী বাড়ী মাঠ পূর্ণ করে ফেলে। ১৫ আগষ্ট জাতীর জনককে স্বপরিবারে হত্যা ও ২১ আগষ্ট গ্রেনেড হামলায় নিহত শহীদদের স্মরনে আয়োজিত আলোচনা সভা ও দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন বাঐসোনা ইউনিয়ন আওয়ামিলীগের সভাপতি মোঃ মন্টু মোল্যা, সঞ্চালনায় ছিলেন আওয়ামীলীগ নেতা আবুল হাসনাত ও জয়নগর ইউনিয়ন আওয়ামিলীগের সাধারণ সম্পাদক জয়নাল মোল্যা।

অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামীলীগের কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক কাজী সরোয়ার হোসেন,  বিশেষ অতিথি হিসাবে কালিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান কৃষ্ণপদ ঘোষ। আরো বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের সদস্য হাজী মফিজুল হক, জেলা পরিষদের সদস্য খান শাহীন সাজ্জাদ পলাশ,  খাশিয়াল ইউনিয়ন আওয়ামিলীগের সভাপতি খান আজাদ আলী, জেলা ছাত্রলীগের সাবেক সহ সভাপতি সজিব মোল্যা, থানা স্বেচ্ছাসেবকলীগের  সভাপতি জিয়াউর রশিদ রুপম প্রমুখ। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি জামাল হোসেন জন,, থানা ছাত্রলীগের সাধারণত সম্পাদক  নাছিম, পহরডাঙ্গা ও বাঐসোনা ইউনিয়নের চেয়ারম্যান, সহ ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের নেতা কর্মীরা।  জনাকীর্ণ কাচারী বাড়ী মাঠে হাজার হাজার কর্মী সমর্থকদের উদ্দেশ্যে বক্তারা শেখ হাসিনার উন্নয়নের বার্তা সকলের কাছে পৌঁছে দেওয়ার আহ্বান জানিয়ে আগামী নির্বাচনে দলের মনোনীত প্রার্থীর পক্ষে কাজ করার নির্দেশনা দেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।