Nabadhara
ঢাকাবৃহস্পতিবার , ৩১ আগস্ট ২০২৩
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

বাগেরহাটে গ্রামীন ফোনের টাওয়ার থেকে পড়ে টেকনিশিয়ানের  মৃত্যু

সোহেল রানা বাবু, বাগেরহাট প্রতিনিধি
আগস্ট ৩১, ২০২৩ ২:৩৫ অপরাহ্ণ
Link Copied!

বাগেরহাটের রামপালে গ্রামীন ফোনের টাওয়ার থেকে পড়ে মোঃ তরুন হোসেন (২২) নামে এক ট্যকনিশিয়ানের মুত্যু হয়েছে। বুধবার( ৩০ আগষ্ট) বিকেলে উপজেলার ভাগা এলাকার গ্রামীন ফোনের টাওয়ারে কাজ করতে উঠলে অসাবধানতাবশত পা পিছলে পড়ে ওই দুর্ঘটনা ঘটে। স্থানীয়রা তরুনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক  উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডাঃ তাহরিমা খাতুন তাকে মৃত ঘোষনা করেন। নিহত মোঃ তরুন হোসেন ঝিনাইদহ জেলার শৈলকুপা উপজেলার কদমতলা গ্রামের শরিফুল হাওলাদারের ছেলে। রামপাল থানা অফিসার ইনচার্জ (ওসি) এস এম আশরাফুল আলম এ তথ্য নিশ্চিত করেছেন।

রামপাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডাঃ তাহরিমা খাতুন জানান, টাওয়ার থেকে পড়ে মাথায় আঘাত ও প্রচুর রক্ত ক্ষরন হলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়েছে। ওসি এস এম আশরাফুল আলম জানান, সংবাদ পেয়ে থানায় এসআই নিঃ মোঃ কামাল হোসেন সঙ্গীয় ফোর্স উক্ত হাসপাতালে জরুরি বিভাগের উপস্থিত হইয়া মৃতের সুরহাল রিপোর্ট প্রস্তুত করেন। উক্ত বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে বলেও জানান এ কর্মকর্তা।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।