Nabadhara
ঢাকাবৃহস্পতিবার , ৩১ আগস্ট ২০২৩
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

রামপালে তাঁতী লীগের উদ্যোগে জাতীয় শোক দিবস পালন

সোহেল রানা বাবু, বাগেরহাট প্রতিনিধি
আগস্ট ৩১, ২০২৩ ৯:২২ অপরাহ্ণ
Link Copied!

বাগেরহাটে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবার এর নিহতদের ৪৮ তম শাহাদাৎ বার্ষিকী পালিত হয়েছে। বৃহস্পতিবার (৩১ আগস্ট) সকালে রামপাল উপজেলা তাঁতী লীগের আয়োজনে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে শোক দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

উপজেলা তাঁতী লীগের সভাপতি মোঃ নাজমুল হাসান সোহাগের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন বাগেরহাট জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মোল্লা আঃ রউফ, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা শেখ মোজাফফর হোসেন, রামপাল উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান শেখ মোয়াজ্জেম হোসেন, বাগেরহাট জেলা তাঁতী লীগের সভাপতি আলহাজ্ব তালুকদার আব্দুল বাকী, বাগেরহাট জেলা মহিলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক তালুকদার রিনা সুলতানা, জেলা পরিষদ সদস্য ও উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক শেখ মনির আহমেদ প্রিন্স, উপজেলা ছাত্রলীগের সভাপতি মোঃ হাফিজুর রহমান। অনুষ্ঠানটি সঞ্চালনার দায়িত্বে ছিলেন উপজেলা তাঁতি লীগের সাধারণ সম্পাদক বিভাষ হালদার।

এসময় আরো উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ আলহাজ্ব শেখ মোহাম্মদ আলী, রামপাল সদর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোঃ আরাফাত হোসেন কচি, সাধারণ সম্পাদক শেখ জালাল উদ্দীন দুলাল, ভোজপাতিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব শেখ নুরুল আমিন, ঢাকাস্থ রামপাল যুব পরিষদের সভাপতি শেখ মানজুর হাসান পেলেসহ উপজেলা ও বিভিন্ন ইউনিয়ন থেকে আগত তাঁতী লীগের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

আলোচনা সভা শেষে ১৯৭৫ সালের ১৫ই আগস্ট জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবসহ কালো রাতে ঘাতকের নির্মম বুলেটে নিহত সকল শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া করা হয়। একই সাথে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী দেশরত্ন শেখ হাসিনার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয় । পরে উপস্থিত সকলের মাঝে উন্নতমানের খাবার বিতরণ করা হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।