Nabadhara
ঢাকাশুক্রবার , ১ সেপ্টেম্বর ২০২৩
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

ফকিরহাট সড়ক দুর্ঘটনায় দুইজন যায়গায় নিহত,গুরুতর আহত দুই

সোহেল রানা বাবু, বাগেরহাট প্রতিনিধি
সেপ্টেম্বর ১, ২০২৩ ৮:২৫ অপরাহ্ণ
Link Copied!

বাগেরহাটের ফকিরহাট উপজেলার পিলজংগ এলাকায় মোটরসাইকেল ও ড্রাম ট্রাকের মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের দুইজন নিহত ও দুইজন গুরুতর আহত হয়েছে।

জানাগেছে ৩১ আগষ্ট বৃহষ্পতিবার রাত আনুমানিক ৯টার পরে খুলনা বাগেরহাট মহা সড়কের ফকিরহাট পিলজংগ এলাকার বালিয়ার দোকান এর কাছে বাগেরহাটগামী ড্রাম ট্রাক যশোর-ট ১১-২৪১৩ এর সঙ্গে খুলনাগামী বাগেরহাট ল ১১-৩৩৮৫ নং মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়।এসময়ে মোটরসাইকেলে থাকা একই পরিবারের চারজনের মধ্যে মোটরসাইকেল চালক খুলনার বিগবাজার দোকানের মালিক সোহেল ফরাজী (৩৭) এবং মেয়ে নওরীন (৫)ঘটনাস্হলেই মারা যায়। গুরুতর আহত স্ত্রী মিনি আক্তার(৩২) ও ছেলে নওশীন(১০) কে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

কাটাখালি হাইওয়ে থানার ওসি মোহাম্মদ মিজানুর রহমান জানান পুলিশ ঘটনাস্হল থেকে ঘাতক ট্রাক ও ট্রাক চালক সাতক্ষীরার শাহজাহান সরদার(৩৮) কে আটক করেছে এবং পরবর্তী আইনগত ব্যবস্হা প্রক্রিয়াধীন রয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।