Nabadhara
ঢাকাসোমবার , ১২ জুলাই ২০২১
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

ভ্রাম্যমান আদালতের জরিমানা, নড়াইলে এতিমদের চাল কালোবাজারে বিক্রির সময় মাদ্রাসা সুপার আটক!

MEHADI HASAN
জুলাই ১২, ২০২১ ৮:৫৫ অপরাহ্ণ
Link Copied!

মোঃ জিহাদুল ইসলাম, নড়াইল প্রতিনিধিঃ

নড়াইলের লোহাগড়ায় এতিমদের জন্য বরাদ্দকৃত চাল কালোবাজারে বিক্রি করার সময় পুলিশ ২৭০ কেজি চালসহ এতিমখানার সুপারকে আটক করেছে। পরে ভ্রাম্যমান আদালতে ওই সুপারকে জরিমানা করা হলে জরিমানার তিন হাজার টাকা দিয়ে তিনি এ যাত্রায় রেহাই পান । করোনাকালে এতিমদের জন্য বরাদ্দকৃত চাল কালোবাজারে বিক্রির ঘটনায় লোহাগড়া জুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে ।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে , সম্প্রতি নড়াইলের জেলা প্রশাসক লোহাগড়া পৌর এলাকার রামপুর শাহ পজু দেওয়ান এতিমখানায় খাবারের জন্য ৫০০ কেজি চাল বরাদ্দ দেন । বরাদ্দকৃত চালের মধ্য থেকে ২৭০ কেজি চাল বিক্রির জন্য সোমবার (১২জুলাই) দুপুরে ওই এতিমখানার সুপার আরিফুজামান হিলালী ( ৫৮) লোহাগড়া বাজারে নিয়ে যান । কিন্তু বিধি বাম ! গোপন সংবাদের ভিত্তিতে লোহাগড়া থানা পুলিশ চালসহ ওই সুপারকে আটক করে থানায় নিয়ে আসেন এবং সৃষ্ট ঘটনা উপজেলা নির্বাহী কর্মকর্তাকে অবহিত করেন ।

অতঃপর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট রোসলিনা পারভীন ওই সুপারকে ৩ হাজার টাকা জরিমানা করেন এবং চাউল গুলা পুনরায় ওই এতিমখানার কমিটির হাতে তুলে দেন।

বিষয়টি নিয়ে এলাকায় ব্যাপক চ্যঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।