Nabadhara
ঢাকামঙ্গলবার , ২০ জানুয়ারি ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

কুষ্টিয়া জেলা জামায়াতের আমির আবুল হাশেমের দাফন সম্পন্ন

দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি
জানুয়ারি ২০, ২০২৬ ৮:৪৬ অপরাহ্ণ
Link Copied!

দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি

কুষ্টিয়া জেলা জামায়াতের আমির অধ্যাপক মাওলানা আবুল হাশেমের নামাজের জানাজা শেষে দাফন সম্পন্ন হয়েছে।

আজ মঙ্গলবার (২০ জানুয়ারি) সকাল সাড়ে ৯টার কুষ্টিয়া চাঁদাগাড়া ঈদগাহ মাঠে দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হয়।

জানাজায় পরিবারের সদস্য, জামায়াত ইসলাম, বিএনপিসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ও সর্বস্তরের মানুষ অংশ নেয়। এরপর বেলা সাড়ে ১১টায় কুষ্টিয়ার মিরপুর উপজেলা ফুটবল মাঠে তৃতীয় জানাজা শেষে মিরপুর ওয়াবদা গোরস্থানে তার দাফন সম্পন্ন করা হয়।

এর আগে সোমবার রাত ১০টার দিকে গ্রামের বাড়ী ভেড়ামারা উপজেলার গোলাপনগরে মরহুম আবুল হাশেমের প্রথম নামাজের জানাজা অনুষ্ঠিত হয়।

সোমবার কুষ্টিয়া-৩ (সদর) আসনে জামায়াত ইসলামের সংসদ সদস্য (এমপি) প্রার্থী মুফতি আমির হামজাকে হত্যার হুমকির প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ চলাকালে অসুস্থ হয়ে পড়লে তাকে দ্রুত হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক কুষ্টিয়া জেলা জামায়াতের আমীর অধ্যাপক মাওলানা আবুল হাশেম কে মৃত ঘোষণা করেন।

এদিকে তার আকস্মিক মৃত্যুতে জেলাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। দলীয় নেতা-কর্মীদের মধ্যে শোক বিরাজ করছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।