Nabadhara
ঢাকাসোমবার , ৯ ফেব্রুয়ারি ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

দুমকিতে বিএনপি কার্যালয়ে অগ্নিসংযোগ, তদন্তে পুলিশ ও যৌথবাহিনী

দুমকি (পটুয়াখালী) প্রতিনিধি
ফেব্রুয়ারি ৯, ২০২৬ ৯:৫৮ পূর্বাহ্ণ
Link Copied!

দুমকি (পটুয়াখালী) প্রতিনিধি

পটুয়াখালীর দুমকি উপজেলার পাঙ্গাসিয়া ইউনিয়নের ৫নং ওয়ার্ড বিএনপি কার্যালয়ে দুর্বৃত্তদের অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। রোববার (৮ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে মধ্য পাঙ্গাসিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন কার্যালয়টিতে এ ঘটনা ঘটে।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, সন্ধ্যায় সালমা বেগমসহ কয়েকজন নারী ধোপারহাট বাজার থেকে বাড়ি ফিরছিলেন। এ সময় বিদ্যালয় সংলগ্ন বিএনপি কার্যালয়ে আগুন জ্বলতে দেখে তারা চিৎকার শুরু করেন। পরে স্থানীয় লোকজন দ্রুত ঘটনাস্থলে গিয়ে পানি দিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। প্রত্যক্ষদর্শীরা জানান, তালাবদ্ধ কার্যালয়ের ভেতরে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেওয়া হয়েছিল বলে ধারণা করা হচ্ছে।

খবর পেয়ে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে দুমকি থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সেলিম, সেনাবাহিনী ও বিজিবির একটি যৌথ দল ঘটনাস্থল পরিদর্শন করে। তারা আলামতের ছবি সংগ্রহ করেছেন। ঘটনার পর এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে।

দুমকি থানার ওসি মো. সেলিম বলেন, কে বা কারা আগুন দিয়েছে তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। সামনে নির্বাচনকে কেন্দ্র করে পরিস্থিতি ঘোলাটে করতে এমন ঘটনা ঘটতে পারে বলে ধারণা করা হচ্ছে। বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে এবং দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এ ঘটনায় স্থানীয় বিএনপি নেতাকর্মীদের মধ্যে ক্ষোভ বিরাজ করছে। তারা ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।