Nabadhara
ঢাকাবৃহস্পতিবার , ১২ ফেব্রুয়ারি ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঢাকা বিভাগ
  13. তথ্যপ্রযুক্তি
  14. দৌলতপুর
  15. ধর্ম
আজকের সর্বশেষ সবখবর

বরিশাল-১ আসনে শান্তিপূর্ণ পরিবেশে চলছে ভোটগ্রহণ, ভোটারদের দীর্ঘ লাইন

গিয়াস উদ্দিন মিয়া, গৌরনদী (বরিশাল) প্রতিনিধি
ফেব্রুয়ারি ১২, ২০২৬ ২:৪৮ অপরাহ্ণ
Link Copied!

গিয়াস উদ্দিন মিয়া, গৌরনদী (বরিশাল) প্রতিনিধি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে বরিশাল-১ (গৌরনদী-আগৈলঝাড়া) আসনে শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ চলছে। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল থেকেই ভোটাররা লাইনে দাঁড়িয়ে তাদের ভোটাধিকার প্রয়োগ করছেন।

অধিকাংশ ভোটকেন্দ্রে ভোটারদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি লক্ষ্য করা গেছে। সকাল থেকেই কেন্দ্রগুলোতে দীর্ঘ লাইনে অপেক্ষা করে ভোট দিতে দেখা যায় ভোটারদের। পুরুষ ভোটারের তুলনায় শুরুতে নারী ভোটারদের উপস্থিতি বেশি থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে পুরুষ ভোটারের উপস্থিতি বাড়বে বলে ধারণা করা হচ্ছে।

দীর্ঘদিন পর শান্তিপূর্ণ পরিবেশে ভোট দিতে পেরে সন্তোষ প্রকাশ করেছেন সাধারণ ভোটাররা। গৌরনদী উপজেলার মাহিলাড়া এএন মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রের ভোটার আলেয়া বেগম বলেন, “বিগত তিনটি নির্বাচনে আমরা পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারিনি। এবার শান্তিপূর্ণ পরিবেশে ভোট দিতে পেরে খুবই আনন্দিত।” অন্যান্য কেন্দ্রের ভোটাররাও একই ধরনের প্রতিক্রিয়া জানিয়েছেন।

জানা গেছে, ভোটের পরিবেশ স্বাভাবিক রাখতে বুধবার (১১ ফেব্রুয়ারি) দিবাগত রাত থেকেই আইন-শৃঙ্খলা বাহিনী কঠোর অবস্থানে রয়েছে। ভোটকেন্দ্রের আশপাশে জটলা দেখলেই তা সরিয়ে দেওয়া হচ্ছে। এতে ভোটের পরিবেশ শান্তিপূর্ণ রয়েছে বলে জানিয়েছেন ভোটাররা।

গৌরনদী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা মো. ইব্রাহীম বলেন, “এখন পর্যন্ত উপজেলার কোনো ভোটকেন্দ্রে অপ্রীতিকর ঘটনা ঘটেনি। ভোটগ্রহণ অত্যন্ত শান্তিপূর্ণ পরিবেশে চলছে।”

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।