Nabadhara
ঢাকাবুধবার , ১৮ ফেব্রুয়ারি ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঢাকা বিভাগ
  13. তথ্যপ্রযুক্তি
  14. দৌলতপুর
  15. ধর্ম
আজকের সর্বশেষ সবখবর

মধুখালীতে সড়ক দুর্ঘটনায় দুই বন্ধুর সহমরণ

মধুখালী (ফরিদপুর) প্রতিনিধি
ফেব্রুয়ারি ১৮, ২০২৬ ৪:৫৭ অপরাহ্ণ
Link Copied!

মধুখালী (ফরিদপুর) প্রতিনিধি

ফরিদপুরের মধুখালী উপজেলায় মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় আহত তানভীর ইসলাম (১৮) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। এর আগে একই দুর্ঘটনায় তার বন্ধু আবিদ হাসান মুন্না (২০) ঘটনাস্থলেই নিহত হন। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার (৫ ফেব্রুয়ারি ২০২৬) রাত আনুমানিক পৌনে ৯টার দিকে ফরিদপুর চিনিকলের সামনে এ দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, মোটরসাইকেলে করে যাওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার শিকার হন দুই বন্ধু। এতে আবিদ হাসান মুন্না ঘটনাস্থলেই নিহত হন এবং তানভীর ইসলাম গুরুতর আহত হন।

 

গুরুতর আহত অবস্থায় প্রথমে স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সোমবার (১৬ ফেব্রুয়ারি ) রাত ১১টার দিকে তানভীর ইসলামের মৃত্যু হয় বলে পারিবারিক সূত্র নিশ্চিত করেছে।

নিহত আবিদ হাসান মুন্না মধুখালী পৌর সদরের পশ্চিম গাড়াখোলা এলাকার আরিফ হোসেনের ছেলে। তানভীর ইসলামও একই মহল্লার বাসিন্দা বলে জানা গেছে। দুই বন্ধুর মৃত্যুতে পরিবার-পরিজন ও এলাকাবাসীর মাঝে শোকের মাতম বিরাজ করছে।

দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আইনগত ব্যবস্থা গ্রহণ করে এবং প্রয়োজনীয় প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে। একই দুর্ঘটনায় দুই তরুণের প্রাণহানিতে মধুখালীজুড়ে গভীর শোক ও উদ্বেগের সৃষ্টি হয়েছে। স্থানীয়রা সড়ক নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছেন এবং তরুণদের বেপরোয়া গতিতে মোটরসাইকেল না চালানোর আহ্বান জানিয়েছেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।