Nabadhara
ঢাকাবৃহস্পতিবার , ১৯ ফেব্রুয়ারি ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঢাকা বিভাগ
  13. তথ্যপ্রযুক্তি
  14. দৌলতপুর
  15. ধর্ম
আজকের সর্বশেষ সবখবর

জয়পুরহাটে হলুদের বাম্পার ফলন, কৃষকের মুখে হাসি

জয়পুরহাট প্রতিনিধি 
ফেব্রুয়ারি ১৯, ২০২৬ ৩:৫০ অপরাহ্ণ
Link Copied!

জয়পুরহাট প্রতিনিধি 

জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার বাগজানা ইউনিয়নে চলতি মৌসুমে হলুদের বাম্পার ফলন হয়েছে। কম খরচ ও বেশি লাভ হওয়ায় কৃষকদের মধ্যে হলুদ চাষের আগ্রহ দিন দিন বাড়ছে। উপজেলার বিভিন্ন এলাকায় উচ্চফলনশীল মরিচবাটি, বোল্ডার ও গাঙ্গনি জাতের হলুদের ব্যাপক চাষাবাদ দেখা গেছে।

কৃষি সূত্রে জানা যায়, পাবনা, কুষ্টিয়া, টাঙ্গাইল, রাজশাহী, নওগাঁ, রাজবাড়ী, ময়মনসিংহ ও নীলফামারীসহ দেশের বিভিন্ন জেলায় হলুদের চাষ হলেও বর্তমানে জয়পুরহাটের পাঁচবিবি উপজেলা এলাকায় এর চাষ দ্রুত বাড়ছে।

বাগজানা ইউনিয়নের রামচন্দ্রপুর গ্রামের চাষি সুভাষ চন্দ্র মহন্ত জানান, তিনি এ বছর ১০ কাঠা জমিতে মরিচবাটি জাতের হলুদ চাষ করে প্রায় ৫০ মণ উৎপাদন করেছেন। প্রতিমণ ১৩০০ টাকা দরে পাঁচবিবি বাজারে বিক্রি করে ভালো লাভ পেয়েছেন। তিনি বলেন, অন্যান্য ফসলের তুলনায় হলুদ চাষে খরচ কম, রোগবালাই কম এবং রাসায়নিক সার ও কীটনাশক কম ব্যবহার করতে হয়।

স্থানীয় পাইকার শহিদুল ইসলাম বলেন, কৃষকদের কাছ থেকে হলুদ কিনে দেশের বিভিন্ন আড়তে সরবরাহ করা হয়। দিন দিন এ ফসলের চাষ বাড়ছে এবং বাজারে চাহিদাও ভালো।

উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. জসিম উদ্দিন জানান, এ বছর উপজেলায় ১০৫ হেক্টর জমিতে হলুদের চাষ হয়েছে। হলুদের জমিতে সাথী ফসল হিসেবে বিভিন্ন ফসল চাষ করা যায়। হলুদে প্রচুর ফাইবার, পটাশিয়াম, ভিটামিন বি-৬, ম্যাগনেসিয়াম, ভিটামিন সি, ক্যালসিয়াম, লৌহ ও ক্যারোটিন রয়েছে। এতে থাকা কারকিউমিন উপাদান রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সহায়ক বলেও জানান তিনি।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।