Nabadhara
ঢাকারবিবার , ৮ মার্চ ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

বাবুগঞ্জে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

বাবুগঞ্জ (বরিশাল) প্রতিনিধি
মার্চ ৮, ২০২৬ ১২:০০ অপরাহ্ণ
Link Copied!

বাবুগঞ্জ (বরিশাল) প্রতিনিধি

আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে বরিশালের বাবুগঞ্জ আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। দিবসটি উপলক্ষে রবিবার (৮ মার্চ) সকাল ১১টায় উপজেলা পরিষদ সভাকক্ষে এ আলোচনা সভার আয়োজন করা হয়।

এবারের আন্তর্জাতিক নারী দিবসের প্রতিপাদ্য ছিল “আজকের পদক্ষেপ, আগামীর ন্যায়বিচার; সুরক্ষিত হোক নারী ও কন্যার অধিকার।”

আলোচনায় বক্তারা বলেন, নারীর অধিকার ও মর্যাদা নিশ্চিত করতে সমাজের সকল স্তরের মানুষকে একযোগে কাজ করতে হবে। নারীর ক্ষমতায়ন ও নিরাপত্তা নিশ্চিত হলেই একটি সমৃদ্ধ ও ন্যায়ভিত্তিক সমাজ গড়ে তোলা সম্ভব।

বাবুগঞ্জ উপজেলা প্রশাসন, উপজেলা মহিলা সংস্থার কার্যালয়, ও জাতীয় মহিলা সংস্থার যৌথ উদ্যোগে আয়োজিত এ আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাবুগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কামরুন্নাহার তামান্না।

উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শামীম ইয়াসমিনের সভাপতি উক্ত আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ আব্দুর রউফ, উপজেলা বিএনপি’র আহ্বায়ক সুলতান আহমেদ খান।

এছাড়াও অনুষ্ঠানে স্থানীয় প্রশাসনের কর্মকর্তা, নারী সংগঠনের প্রতিনিধিসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। বক্তারা নারীর শিক্ষা, কর্মসংস্থান ও সামাজিক নিরাপত্তা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন এবং নারী ও কন্যাশিশুর অধিকার রক্ষায় সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানান।

দিবসটি উপলক্ষে বক্তারা বলেন, নারীর প্রতি সহিংসতা প্রতিরোধ, সমান অধিকার নিশ্চিতকরণ এবং উন্নয়নের প্রতিটি ক্ষেত্রে নারীর অংশগ্রহণ বাড়ানোই আন্তর্জাতিক নারী দিবসের মূল লক্ষ্য।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।