Nabadhara
ঢাকামঙ্গলবার , ১০ মার্চ ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝিনাইদহ
  13. ঢাকা বিভাগ
  14. তথ্যপ্রযুক্তি
  15. দিনাজপুর
আজকের সর্বশেষ সবখবর

দুর্যোগ মোকাবিলায় সচেতনতা ও আগাম প্রস্তুতি অত্যন্ত গুরুত্বপূর্ণ—ইউএনও আসমা উল হুসনা

বাবুগঞ্জ (বরিশাল) প্রতিনিধি
মার্চ ১০, ২০২৬ ১:২৩ অপরাহ্ণ
Link Copied!

বাবুগঞ্জ (বরিশাল) প্রতিনিধি

দুর্যোগ মোকাবিলায় জনগণের সচেতনতা ও আগাম প্রস্তুতি অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেছেন বাবুগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার আসমা উল হুসনা। সোমবার (১০ মার্চ) জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে আয়োজিত র‍্যালি, আলোচনা সভা ও অগ্নিকাণ্ড প্রতিরোধ বিষয়ক মহড়ায় তিনি এ কথা বলেন।

“দুর্যোগ প্রস্তুতিতে লড়ব, তারুণ্যের বাংলাদেশ গড়ব” এই প্রতিপাদ্যকে সামনে রেখে এবছর বরিশালের বাবুগঞ্জে উপজেলা প্রশাসন ও উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের আয়োজনে উপজেলা পরিষদ চত্বরে এসব কর্মসূচি অনুষ্ঠিত হয়।

উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. মিজানুর রহমানের সঞ্চালনায় উপজেলা নির্বাহী অফিসার আসমা উল হুসনার সভাপতিত্বে আলোচনা সভায় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা মো. আব্দুর রউফ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. সোহেল হোসেন, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আব্দুর রহমান সন্যামত এবং বাবুগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল মালেক মিয়া,জাহাঙ্গীরনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামরুল আহসান হিমুসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষার্থী ও সুধীজন।

পরে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা অগ্নিকাণ্ড ও বিভিন্ন দুর্যোগে করণীয় এবং উদ্ধার কার্যক্রমের ওপর সচেতনতামূলক মহড়া প্রদর্শন করেন। আয়োজকরা জানান, দুর্যোগ সম্পর্কে সাধারণ মানুষের সচেতনতা বৃদ্ধি এবং জরুরি পরিস্থিতিতে করণীয় সম্পর্কে ধারণা দিতেই এ কর্মসূচির আয়োজন করা হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।