Nabadhara
ঢাকাবুধবার , ১১ মার্চ ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

ঝালকাঠিতে ভাতাভোগী আনসার ও ভিডিপি সদস্যদের মাঝে ঈদ উপহার বিতরণ

ঝালকাঠি প্রতিনিধি
মার্চ ১১, ২০২৬ ২:২২ অপরাহ্ণ
Link Copied!

ঝালকাঠি প্রতিনিধি

পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে ঝালকাঠি জেলায় ভাতাভোগী আনসার ও ভিডিপি সদস্যদের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে।

বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালকের পক্ষ থেকে জেলার ভাতাভোগী সদস্যের হাতে এসব উপহার তুলে দেওয়া হয়।

সকালে ঝালকাঠি জেলা আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর হল রুমে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে আনুষ্ঠানিক ভাবে এ উপহার বিতরণ করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ঝালকাঠি জেলা কমান্ড্যান্ট মোঃ ইসমাইল হোসেন ।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অন্যান্য কর্মকর্তা ও সদস্যরা।

তিনি বলেন, ভাতাভোগী আনসার ও ভিডিপি সদস্যদের জন্য এই ঈদ উপহার কেবল সামগ্রী নয়, বরং এটি মহাপরিচালকের স্যারের পক্ষ থেকে সদস্যদের প্রতি আন্তরিক ভালোবাসা ও দায়িত্ববোধের বহিঃপ্রকাশ। এ ধরনের উদ্যোগ সদস্যদের দেশসেবায় আরও অনুপ্রাণিত করবে এবং দায়িত্ব পালনে উৎসাহ জোগাবে। তিনি সকল সদস্যকে নিজ নিজ এলাকায় সতর্কতা ও সচেতনতার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান।

অনুষ্ঠানে প্রতিটি ভাতাভোগী সদস্যকে ঈদ উপহার হিসেবে দেওয়া হয় ১ কেজি পোলাও চাল, বনফুল লাচ্ছা সেমাই ২০০ গ্রাম করে ২ প্যাকেট, কুলসন বাংলা সেমাই ২০০ গ্রাম করে ২ প্যাকেট, ৩০০ গ্রাম গুঁড়া দুধ ১ প্যাকেট, ৫০০ গ্রাম সুজি ১ প্যাকেট, ৩০০ গ্রাম নুডুলস ১ প্যাকেট, ১ কেজি চিনি এবং ১ লিটার সয়াবিন তেল।

বক্তারা বলেন, বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী দেশের আইন-শৃঙ্খলা রক্ষা, দুর্যোগ মোকাবিলা এবং তৃণমূল পর্যায়ে জননিরাপত্তা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। বিশেষ করে ভিডিপি সদস্যরা স্থানীয় পর্যায়ে নিরাপত্তা ও সচেতনতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ অবদান রাখছেন। পার্বত্য এলাকায় পাহাড়ধসসহ বিভিন্ন দুর্যোগ মোকাবিলায়ও তাদের দ্রুত সাড়া প্রশংসিত হয়েছে।

ঈদ উপহার পেয়ে আনসার ও ভিডিপি সদস্যরা সন্তোষ প্রকাশ করেন এবং বাহিনীর প্রতি কৃতজ্ঞতা জানান। তাদের মতে, এ ধরনের উদ্যোগ ঈদের আনন্দকে আরও বাড়িয়ে দেয় এবং দায়িত্ব পালনে নতুন উদ্দীপনা যোগায়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।