Nabadhara
ঢাকাবৃহস্পতিবার , ১২ মার্চ ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

গৌরনদীতে অভিযানে আটক ১২ শিক্ষার্থী, মুচলেকায় মুক্তি

Link Copied!

গিয়াস উদ্দিন মিয়া,গৌরনদী (বরিশাল) প্রতিনিধি

স্কুল-কলেজগামী কোন ছাত্র-ছাত্রী সন্ধ্যার পরে রাস্তার মোড়ে, হোটেল-রেস্তোরায়, পার্কে কিংবা স্কুল-কলেজের মাঠে আড্ডা দিতে পারবেনা মর্মে মাইকিং হয়েছিলো একদিন আগে ।

নির্দেশনা কেউ মানছে কিনা দেখতে সন্ধ্যায় অভিযানে বের হয়েছিলেন উপজেলা প্রশাসনের কর্মকর্তারা। ইউএনও’র নির্দেশনা না মেনে সন্ধ্যার পর স্কুল আঙিনায় আড্ডা দিচ্ছিলেন তরুনরা।

অতঃপর আড্ডারত অবস্থায় ১২ তরুনকে আটক করা হয়। বুধবার সন্ধ্যার পর বরিশালের গৌরনদী উপজেলার বিভিন্ন স্কুল-কলেজের আঙিনায় ইউএনও’র ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ ইব্রাহীমের নেতৃত্বে অভিযান চালিয়ে তাদের আটক করে পুলিশ।

স্থানীয় সূত্রে জানা গেছে, সম্প্রীতি এ উপজেলার বিভিন্ন প্রান্তে মাদকের উপদ্রব বৃদ্ধি পেয়েছে। সন্ধ্যার পর আড্ডার আড়ালে অনেক তরুন-যুবক মাদক সেবন করে আসছে। মাদকের ভয়াল ছোবলে স্কুল-কলেজের শিক্ষার্থী সহ তরুন সমাজ বিপদগামী হচ্ছে। মাদকের ভয়াবহতা রোধে সচেতন নাগরিকরা উপজেলা প্রশাসনের কাছে দাবী জানিয়ে আসছিলো স্থানীয়রা।

উপজেলা প্রশাসনসূত্রে জানা গেছে, সমাজ থেকে মাদক নির্মূল ও আইনশৃংখল স্বাভাবিক রাখতে উপজেলা আইনশৃংখলা কমিটির সভায় সিদ্ধান্ত গ্রহন করা হয়। ওই সিদ্ধান্তের আলোকে মঙ্গলবার ও বুধবার ( ১০ ও ১১ মার্চ) মাইকিংয়ের মাধ্যমে সকল তরুন-যুবকদের সতর্কতামূলক নির্দেশনা দেওয়া পর সন্ধ্যায় অভিযান পরিচালনা করা হয়।

তথ্যের সত্যতা নিশ্চিত করে গৌরনদী উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক মো. ইব্রাহীম বলেন, মাদকের প্রবনতা বৃদ্ধি পাওয়ায় স্কুল-কলেজ পড়–য়া তরুন-কিশোররা পড়ার টেবিল থেকে দূরে সরে আসছে। তাই শিক্ষার্থীদের সুরক্ষা ও মাদকমুক্ত সমাজ গঠনের লক্ষ্যে উপজেলা আইনশৃংখলা কমিটির মাসিক সভায় সর্বসম্মতিক্রমে এ সিদ্ধান্ত গৃহিত হয়েছে। ওই সভার গৃহিত সিদ্ধান্তের আলোকে এ অভিযান পরিচালনা করা হয়।

তিনি আরও বলেন, আটককৃতদের প্রাথমিকভাবে মুচলেকা দিয়ে অভিভাবকদের জিম্মায় ছেড়ে দেওয়া হয়েছে। এধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি উল্লেখ করেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।