Nabadhara
ঢাকারবিবার , ১৫ মার্চ ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

রহমতপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রার্থী হতে মাঠে সক্রিয় সমাজসেবক মো. সাইফুল ইসলাম

বাবুগঞ্জ (বরিশাল) প্রতিনিধি
মার্চ ১৫, ২০২৬ ৫:২০ অপরাহ্ণ
Link Copied!

বাবুগঞ্জ (বরিশাল) প্রতিনিধি

বাবুগঞ্জ (বরিশাল) প্রতিনিধি পরিষদ নির্বাচনকে সামনে রেখে বরিশালের বাবুগঞ্জ উপজেলার রহমতপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী হিসেবে মাঠে সক্রিয় হয়ে উঠেছেন সমাজসেবক ও বিশিষ্ট ব্যবসায়ী মো. সাইফুল ইসলাম। ইতোমধ্যে তিনি সম্ভাব্য প্রার্থিতা জানান দিতে ইউনিয়নের বিভিন্ন এলাকায় গণসংযোগ, সভা-সমাবেশ এবং সামাজিক কার্যক্রমে অংশগ্রহণ করছেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে তিনি ইউনিয়নের বিভিন্ন এলাকায় সাধারণ মানুষের সঙ্গে মতবিনিময়, অসহায় ও দুস্থ মানুষের পাশে দাঁড়ানো, বিভিন্ন সামাজিক অনুষ্ঠানে যোগদান এবং রাজনৈতিক কর্মকাণ্ডে অংশগ্রহণের মাধ্যমে ব্যাপক গণসংযোগ চালিয়ে যাচ্ছেন। এছাড়াও পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে ইউনিয়নের সর্বস্তরের মানুষের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় এবং সামাজিক যোগাযোগমাধ্যমে শুভেচ্ছা বিজ্ঞাপন প্রচারসহ বিভিন্ন কর্মসূচিতে ব্যস্ত সময় পার করছেন তিনি।

মো. সাইফুল ইসলাম রহমতপুর ইউনিয়নের এয়ারপোর্ট থানা এলাকার দোয়ারিকা গ্রামের মৃত আব্দুল মান্নান হাওলাদারের ছেলে। দীর্ঘদিন ধরে তিনি ব্যবসার পাশাপাশি সমাজসেবামূলক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত রয়েছেন।

রাজনৈতিকভাবে তিনি দীর্ঘদিন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর রাজনীতির সঙ্গে সম্পৃক্ত। বর্তমানে তিনি বরিশাল জেলা বিএনপির সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন। এর আগে তিনি বাবুগঞ্জ উপজেলা বিএনপির সাবেক অর্থ বিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করে স্থানীয় নেতাকর্মীদের কাছে সুনাম অর্জন করেছেন।

স্থানীয়দের মতে, ব্যবসা ও সমাজসেবামূলক কর্মকাণ্ডের মাধ্যমে ইতোমধ্যে তিনি এলাকায় একটি গ্রহণযোগ্য অবস্থান তৈরি করেছেন।

এ বিষয়ে মো. সাইফুল ইসলাম বলেন, রহমতপুর ইউনিয়নের মানুষের ভালোবাসা ও সমর্থন নিয়ে আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে নির্বাচন করতে চাই। নির্বাচিত হলে এলাকার উন্নয়ন, সুশাসন প্রতিষ্ঠা এবং সাধারণ মানুষের কল্যাণে কাজ করাই হবে আমার প্রধান লক্ষ্য।

তিনি আরও বলেন, দল ও এলাকার মানুষের সিদ্ধান্তকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে তিনি নির্বাচনী কার্যক্রম পরিচালনা করছেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।