গিয়াস উদ্দিন মিয়া, গৌরনদী (বরিশাল) প্রতিনিধি
তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, দীর্ঘ প্রায় দুই দশকের প্রতিকুল পরিবেশের পর আজ আমরা বাংলাদেশের জনগনের ভোটে নির্বাচিত সরকার পেয়েছি।
দেশ নায়ক তারেক রহমানের নেতৃত্বে এই সরকারের যাত্রার শুরুতেই আমারা ঈদুল ফিতরের নামাজে অংশ গ্রহন করেছি এবং দেশের মানুষ এ সরকারের দায়িত্ব গ্রহনের প্রথম ধর্মীয় উৎসবে আমরা মিলিত হতে পেরেছি।
এটা আমাদের জন্য সুভাগ্য যে সরকারের যাত্রালগ্নেই ঈদুল ফিতরের আনন্দ আমারা সবার সাথে ভাগ করার সযোগ পেয়েছি। বরিশালের গৌরনদীতে পবিত্র ঈদুল ফিতর নামাজ শেষে তিনি এ কথা বলেন।
গৌরনদী পৌরসভার ব্যবস্থাপনায় শনিবার (২১ মার্চ) সকাল ৮টায় কেন্দ্রীয় ঈদগাহে ঈদের প্রধান জামাতে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক মোঃ ইব্রাহীম, জামায়াতে ইসলামীর বরিশাল জেলা কর্মপরিষদের সদস্য কামরুল ইসলাম খান, মডেল থানার ওসিতারেক হাসান রাসেল, উপজেলা বিএনপির আহবায়ক সৈয়দ সরোয়ার আলম বিপ্লব সহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ ঈদের নামাজ আদায় করেন। এ ছাড়া থানা জামে মসজিদ, টরকী বন্দর আদর্শ, কটকস্থল কেন্দ্রীয়, তাঁরাকুপি-কটকস্থল কেন্দ্রীয় ও হাজী বাড়ি বাইতুন নুর জামে মসজিদ সহ বিভিন্ন মসজিদে ঈদের জামাত অনুষ্ঠিত হয়।
নামাজ শেষে মুসুল্লীরা দেশের শন্তি সমৃদ্ধ কামনা করে দোয়া ও মোনাজাত করে আল্লাহর কাছে প্রার্থনা করেন।

