Nabadhara
ঢাকাবুধবার , ২৫ মার্চ ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

গৌরনদীতে ইয়াবাসহ দুলু শরীফ গ্রেপ্তার

গৌরনদী (বরিশাল) প্রতিনিধি
মার্চ ২৫, ২০২৬ ৪:০২ অপরাহ্ণ
Link Copied!

গৌরনদী (বরিশাল) প্রতিনিধি

গৌরনদী, আগৈলঝাড়া, বরিশাল মেট্রোপলিটন এলাকাসহ বিভিন্ন থানায় এক ডজন মাদকদ্রব্য মামলার পলাতক আসামি ও পুলিশের তালিকা ভূক্ত মাদক সম্রাট মো. দুলাল শরীফ ওরফে দুলু শরীফ (৪৫)কে ৫৫ পিস ইয়াবা ট্যালেট ও মাদকদ্রব্য বিক্রির টাকা সহ গ্রেপ্তার করেছে মডেল থানা পুলিশ।

এ সময় দুলুর সহযোগী আরমান সরদার (৩১)কে গ্রেপ্তার করে। এ ঘটনায় গৌরনদী মডেল থানার উপ-পরিদর্শক মো. জহিরুল ইসলাম বাদি হয়ে মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করেছে। গোপন সংবাদের ভিত্তিতে বুধবার সকালে গৌরনদী পৌরসভার সুন্দরদী মহল্লা থেকে মাদকদ্রব্যসহ গ্রেপ্তার তাদের করে। গ্রেপ্তারকৃত মো. দুলাল শরীফ ওরফে দুলু শরীফ সুন্দরদী মহল্লার মৃত ইউনুস শরীফের পুত্র এবং একই মহল্লার মো. কবির সরদারের পুত্র আরমান সরদার।

গৌরনদী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) তারিক হাসান রাসেল জানান, গ্রেপ্তারকৃত মো. দুলাল শরীফ ওরফে দুলু শরীফের বিরুদ্ধে গৌরনদী, আগৈলঝাড়া, বরিশাল মেট্রোপলিটন এলাকাসহ বিভিন্ন থানায় এক ডজনের উপরে মাদকদ্রব্য মামলা রয়েছে।

সে পুলিশের তালিকাভূক্ত মাদক সম্রাট। গ্রেপ্তারকৃতদের বুধবার দুপুরে বরিশাল আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরন করা হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।