গিয়াস উদ্দিন মিয়া, গৌরনদী (বরিশাল) প্রতিনিধি
বরিশালের গৌরনদীতে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন করা হয়েছে।
সূর্যদয়ের সাথে সাথে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিবসের সূচনা হয়। পরে উপজেলা প্রশাসনের আয়োজনে শহীদ মুক্তিযোদ্ধাদের স্মরণে ভাষা সৈনিক কাজী গোলাম মাহবুব চত্বরের কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পমাল্য অর্পণ করেন, তথ্য ও সম্প্রচার মন্ত্রীর পক্ষে উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক মোঃ ইব্রাহীম, উপজেলা প্রশাসনের পক্ষে উপজেলা নির্বাহী অফিসার মোঃ ইব্রাহীম, মুক্তিযোদ্ধা সংসদের পক্ষে জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের কেন্দ্রীয় সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা সৈয়দ সরোয়ার আলম বিপ্লব , গৌরনদী মডেল থানার পক্ষে ওসি মো. তারিক হাসান রাসেল , গৌরনদী হাইওয়ে থানার পক্ষে ওসি মো. শামীম শেখ , উপজেলা বিএনপির পক্ষে উপজেলা বিএনপির আহবায়ক সৈয়দ সরোয়ার আলম বিপ্লব, সদস্য সচিব শরীর জহির সাথে হান্নান, সিনিয়র যুগ্ন আহবায়ক বদিউজ্জামান মিন্টু সহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ।
শেষে সরকারি গৌরনদী পাইলট মাধ্যমিক বিদ্যালয় মাঠে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র ছাত্রীদের সমাবেশ ও কুচকাওয়াজ অনুষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলন শেষে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক মোঃ ইব্রাহীম।

