Nabadhara
ঢাকাবৃহস্পতিবার , ২৬ মার্চ ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

পিবিপ্রবিতে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন

পিরোজপুর প্রতিনিধি 
মার্চ ২৬, ২০২৬ ১১:৪৯ পূর্বাহ্ণ
Link Copied!

পিরোজপুর প্রতিনিধি 

পিরোজপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পিবিপ্রবি) যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২০২৬ উদযাপন করা হয়েছে। বৃহস্পতিবার (২৬ মার্চ) সকালে নানা কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি পালিত হয়।

দিবসের শুরুতে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবন প্রাঙ্গণে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। পরে উপাচার্য অধ্যাপক ড. মো. শহীদুল ইসলামের নেতৃত্বে পিরোজপুর শহরের ভাগীরথী চত্বরের শহীদ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো হয়।

শ্রদ্ধা নিবেদন শেষে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সভাকক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এসময় মহান মুক্তিযুদ্ধে আত্মোৎসর্গকারী বীর শহীদদের আত্মার মাগফিরাত কামনা এবং দেশ ও জাতির সমৃদ্ধি কামনায় দোয়া করা হয়।

আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. মো. শহীদুল ইসলাম বলেন, “স্বাধীনতার ৫৫ বছর পরও সঠিক ইতিহাস রচনায় ঘাটতি রয়েছে। পাকিস্তান আমলে যেমন শোষণ ছিল, স্বাধীন দেশেও শাসকগোষ্ঠীর ভোগবিলাস ও সাধারণ মানুষের বঞ্চনার চিত্র দেখা যায়। এ অবস্থা থেকে উত্তরণের জন্য মানসিকতার পরিবর্তন জরুরি।”

গণিত বিভাগের চেয়ারম্যান ড. মো. মোশাররফ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন বিজ্ঞান অনুষদের ডিন ড. আকতার হোসেন, পরিসংখ্যান বিভাগের চেয়ারম্যান ড. মো. মুছা খান, সাইকোলজি বিভাগের চেয়ারম্যান শারমিন ইসলাম নিপা, অর্থ ও হিসাব বিভাগের উপপরিচালক মো. আরাফাত হোসেন, ক্যাশিয়ার হাসিব শেখ এবং গণিত বিভাগের শিক্ষার্থী নেওয়াজ শরীফ।

অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।